শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩
BBC24 News
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অবশেষে দিল্লি সহিংসতার জন্য অমিত শাহ’র ‘দুঃখপ্রকাশ’
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » অবশেষে দিল্লি সহিংসতার জন্য অমিত শাহ’র ‘দুঃখপ্রকাশ’
১৪৫৩ বার পঠিত
বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে দিল্লি সহিংসতার জন্য অমিত শাহ’র ‘দুঃখপ্রকাশ’

---বিবিসি২৪নিউজ,দিল্লি প্রতিনিধি: নাগরিকত্ব সংশোধনী আইনের (সিএএ) সমর্থক-বিরোধীদের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে সংঘর্ষের ঘটনায় অবশেষে দুঃখ প্রকাশ করেছেন দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গতকাল বুধবার বিকেলে ওই ইস্যুতে সংসদের নিম্নকক্ষ লোকসভায় আলোচনার সময় বিরোধীদের সমালোচনার জবাব দিতে গিয়ে তিনি ‘দুঃখপ্রকাশ’ করেন।বিরোধীরা দিল্লির সহিংসতায় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ তুলে তার পদত্যাগ দাবি করলেও তিনি পুলিশি তৎপরতায় দ্রুত দাঙ্গা নিয়ন্ত্রণ করা গেছে বলে দাবি করেন। তার সাফাইতে সন্তুষ্ট না হয়ে প্রধান বিরোধীদল কংগ্রেসের এমপি’রা লোকসভা থেকে ওয়াকআউট করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘উত্তরপ্রদেশ থেকে তিনশ’র বেশি বহিরাগত এসে উত্তর-পূর্ব দিল্লিতে সহিংসতা ছড়িয়েছে। কিন্তু যারাই জড়িত থাকুক, কাউকে ছাড়া হবে না। বৈজ্ঞানিক পদ্ধতিতে সোশ্যাল মিডিয়া ও সিসিটিভি’র ফুটেজ পরীক্ষা করে জড়িতদের ধরা হবে।’ অগ্নিসংযোগকারীদের চিহ্নিত করে তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করে ক্ষতিপূরণ করা হবে বলেও তিনি জানান।

তিনি দিল্লির সহিংস ঘটনাকে একটি ‘ষড়যন্ত্র’ বলে অভিহিত করে এ ব্যাপারে ষড়যন্ত্রের মামলা দায়ের হয়েছে বলে জানান। স্বরাষ্ট্রমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, ‘উপযুক্ত প্রমাণের ভিত্তিতে আমরা সহিংসতার তদন্ত চালাচ্ছি। বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে আমরা শান্তি বৈঠক করেছি। গোটা ঘটনার পিছনে পূর্ব-পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে। সে কারণে আমরা ষড়যন্ত্রের অভিযোগে এফআইআর দায়ের করেছি। যারা সহিংসতায় জড়িত, তাদের কেউই আইনের আওতা থেকে রেহাই পাবে না। সিসিটিভি ও ভিডিও ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কমপক্ষে ৭০০ এফআইআর দায়ের করা হয়েছে। এ পর্যন্ত ১১০০ জনকে চিহ্নিত করা হয়েছে। এরমধ্যে কমপক্ষে ৩০০ জন উত্তরপ্রদেশ থেকে এসেছিল।’



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ:  প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?