বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » করোনা: বিমানের ঢাকা-দিল্লি সব ফ্লাইট বাতিল
করোনা: বিমানের ঢাকা-দিল্লি সব ফ্লাইট বাতিল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে ঢাকা-দিল্লির মধ্যে চলাচলকারী সব ফ্লাইট বাতিল করেছে বাংলাদেশ বিমান। জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিষয়ক ডেপুটি জেনারেল ম্যানেজার তাহেরা খন্দকার বলেছেন, ১৪ই মার্চ থেকে এই রুটে আর কোনো বিমান উড়বে না। তবে কলকাতায় থাকা বাংলাদেশিদের ফিরিয়ে আনতে ১৫ই মার্চ একটি বিমান উড়বে।মিডিয়াকে তিনি এসব কথা বলেছেন। একই সঙ্গে ঢাকা-চেন্নাই এবং ঢাকা-কলকাতা রুটের ফ্লাইট বাতিল করেছে বেসরকারি বিমান পরিবহন ইউএস বাংলা এয়ারলাইন্স। এর জনসংযোগ বিষয়ক জেনারেল ম্যানেজার কামরুল ইসলাম এ কথা বলেছেন। তিনি বলেছেন, এই নির্দেশ কার্যকর হবে ১৭ই মার্চ থেকে। ভারত সরকার আগামী ১৫ই এপ্রিল থেকে সব পর্যটক ভিসা বাতিলের সিদ্ধান্ত নেয়ার একদিন পরেই এমন সিদ্ধান্ত এলো।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 