শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু ৬৬৯ জনের
প্রথম পাতা » আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু » করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু ৬৬৯ জনের
১৬৫৫ বার পঠিত
সোমবার, ১৬ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু ৬৬৯ জনের

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: চীনে করোনা মহামারী ক্রমশ নিয়ন্ত্রণে আসতে শুরু করলেও বিশ্বেজুড়ে বেড়েই চলেছে আক্রান্তের সংখ্যা। বর্তমানে বিশ্বের ১৫৭টি দেশে এই ভাইরাস ছড়িয়েছে। মোট আক্রান্ত হয়েছেন ১৬৮,৮৬৬ জন। এর মধ্যে ৭৬,৫৯৮ জন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছেন। চিকিৎসা চলছে ৮৫,৭৭৬ জনের। আর এই ভাইরাসের থাবার মৃত্যু হয়েছে ৬,৪৯২ জনের। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে মৃত্যু হয়েছে আরও ৬৬৯ জনের।গত বছরের শেষের দিকে চীন থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে। সে দেশেই সর্বাধিক মৃত্যু ঘটনা ঘটেছে। এখনও পর্যন্ত সংখ্যাটা বেড়ে হয়েছে ৩১৯৯ জন। তবে চীনে করোনা আক্রান্তের হার গত কয়েকদিনে উল্লেখযোগ্যভাবে কমেছে। সেদেশে গত ২৪ ঘণ্টায় মোট ২৫টি নতুন করোনা সংক্রমণের ঘটনা ধরা পড়েছে। মৃত্যু হয়েছে ১০ জনের।

এর ঠিক উলটো ছবি ইউরোপ মহাদেশজুড়ে। এই মুহূর্তে চীনের পরিবর্তে ইউরোপ করোনা মহামারীর কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বলে ইতোমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হুঁশিয়ারি দিয়েছে। মহাদেশে এই মারণ ভাইরাসে মৃত্যু সংখ্যা ইতোমধ্যে ২০০০ ছাড়িয়ে গিয়েছে।

সবথেকে খারাপ পরিস্থিতি ইতালি, স্পেন, জার্মানি এবং ফ্রান্সের। চীনের পরে এখনও পর্যন্ত ইতালিতে সর্বাধিক করোনাভাইরাসে মৃত্যুর ঘটনা ঘটেছে। সেখানে মোট প্রাণ হারিয়েছেন ১,৮০৯ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৬৮ জনের। আর আক্রান্ত হয়েছেন ৩,৫৯০ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ে ২৪,৭৪৭ জন।

স্পেনে আরও ৯৬ জনের মৃত্যু হয়েছে। ফলে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২৯২। আর নতুন করে ১,৪৫২ জন আক্রান্ত হওয়ার পরে মোট সংখ্যা বেড়ে হয়েছে ৭,৮৪৩। ফ্রান্স এবং জার্মানিতে যথাক্রমে আরও ৩৬ এবং ২ জন এই ভাইরাসের বলি হয়েছেন। ব্রিটেনে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৩৫। এই ভাইরাসের সংক্রমণ এখনই নিয়ন্ত্রণ না করা গেলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে বলে ইতোমধ্যে বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়েছেন।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?