করোনা ভ্যাকসিনের পরীক্ষা শুরু হচ্ছে আজ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:যুক্তরাষ্ট্রে আজ সোমবার থেকে শুরু হচ্ছে বহুল কাঙ্খিত প্রাণঘাতী করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা। দেশটির ওয়াশিংটন রাজ্যের সিয়াটল শহরের কেইসার পার্মানেন্ট রিসার্চ সেন্টারে এই ভ্যাকসিন পরীক্ষার কার্যক্রম চালানো হবে।সংবাদ সংস্থার এপির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের দ্য ন্যাশনাল ইন্সটিটিউটস অব হেলথ’র অর্থায়নে মানবদেহে করোনা ভাইরাসের ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে। আর এতে অংশ নিচ্ছে কমপক্ষে ৪৫ স্বেচ্ছাসেবী। এসব স্বেচ্ছাসেবীদের শরীরেই করোনার ভ্যাকসিনের পরীক্ষা চালানো হবে।
যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য কর্মকর্তারা জানায়, এই ভ্যাকসিন বাজারে আসতে এক থেকে দেড় বছর সময় লাগতে পারে।
প্রসঙ্গত, চীনসহ গোটা বিশ্বে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা বেড়েই চলেছে। করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর থেকে বিশ্বের বিভিন্ন দেশ এর ভ্যাকসিন তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে। তবে এখনো এর কোন প্রতিষেধক বাজারে আনতে পারেনি বিজ্ঞানীরা।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 