সোমবার, ১৬ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » করোনাভাইরাস: শপিং মল বন্ধের ঘোষণা সৌদি আরবে
করোনাভাইরাস: শপিং মল বন্ধের ঘোষণা সৌদি আরবে
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে এবার সব ধরনের শপিং মল বন্ধের ঘোষণা দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। রবিবার দেশটির সরকার এ নির্দেশ দেয়।শপিং মল বন্ধের নির্দেশ দিলেও বিশ্বের অন্যান্য দেশগুলোর মত খোলা থাকবে খাবারের দোকান, সুপার শপ ও ফার্মেসি। এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করে ইতোমধ্যেই শপিং মলগুলোর কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েছে সৌদি প্রশাসন।
শপিং মল ছাড়াও যেকোনও প্রকার সমাবেশ, বিনোদনকেন্দ্রসহ জনসমাগম হয় এমন সকল কার্যক্রম অস্থায়ীভাবে বন্ধ ঘোষণা দিয়েছে সরকার।
সৌদিতে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ১১৮ জন। নতুন আক্রান্তের সংখ্যা ১৫।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 