করোনা সতর্কতায় এবার বন্ধ হচ্ছে সিনেমা হল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: করোনা আতঙ্কে এবার বন্ধ হচ্ছে দেশের সব সিনেমা হল। এ তথ্য নিশ্চিত করেছেন চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক সহ-সভাপতি মিয়া আলাউদ্দীন।সোমবার তিনি বাংলাদেশ প্রতিদিনকে জানান, চিকিৎসকদের বরাত দিয়ে জনগণকে সরকার আহবান জানিয়েছে জনসমাগম পরিহার করার জন্য। সিনেমা হল হচ্ছে জনসমাগমের স্থান। এখানে দৈনিক ৪ থেকে ৫ বার ছবি দেখতে জনসমাগম হয়। যা চিকিৎসকের পরামর্শ অনুয়াযী করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার জন্য খুবই ঝুঁকিপূর্ণ। একারণে প্রদর্শক সমিতির নেতৃবৃন্দ ও সারাদেশের সিনেমা হল মালিকরা এই সিদ্ধান্ত গ্রহণ করেছে যে, আগামী বুধবার (১৮ মার্চ) থেকে ১৩ এপ্রিল, মানে বাংলা নববর্ষের আগের দিন পর্যন্ত দেশের সব সিনেমা হল বন্ধ থাকবে।
তবে সিনেমা হল বন্ধের এই সময় সীমা কমানো বা বাড়ানো দেশের করোনা পরিস্থিতির উপর নির্ভর করবে। কাল ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে এমনিতেই সিনেমা হল বন্ধ থাকছে বলে জানান প্রদর্শক সমিতির এই সাবেক কর্মকর্তা।
তিনি আরও বলেন, বিশ্বব্যাপী এখন মানুষ করোনা আতঙ্কে ভুগছে। সরকারি নির্দেশ অনুযায়ী করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জরুরি প্রয়োজন ছাড়া বেশিরভাগ মানুষই বাসা থেকে বের হচ্ছে না। তাছাড়া বিশ্বের অন্য সব সেক্টরের মত সিনেমা শিল্পেও করোনাভাইরাসের কারণে চলছে স্থবিরতা। হলিউড-বলিউডও পড়েছে এই অচলাবস্থার কবলে। আমাদের দেশেও প্রযোজকরা ১৩ মার্চ থেকে নতুন ছবি মুক্তি বন্ধ করে দিয়েছে। এই অবস্থায় জনগণকে এই মহামারী থেকে রক্ষার জন্য সিনেমা হল বন্ধ করে দেওয়া জরুরি হয়ে দাঁড়িয়েছে। তাই সিনেমা হল বন্ধের এই সিদ্ধান্ত নিয়েছে চলচ্চিত্র প্রর্শক সমিতি।





কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 