মালয়েশিয়াগামী বিমানের সব ফ্লাইট বাতিল
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: করোনা ভাইরাস আতঙ্কের মধ্যে মায়য়েশিয়াগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সব ফ্লাইট বাতিল করা হয়েছে। আগামীকাল বুধবার থেকে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। মঙ্গলবার বিমানের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মোকাব্বির হোসেন সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন।কুয়েত, কাতার, সৌদি আরব, ভারত ও ওমানের পর এবার কুয়ালালামপুরেও ফ্লাইট বন্ধ করল রাষ্ট্রীয় পতাকাবাহী এয়ারলাইন্স।
মোকাব্বির হোসেন জানান, আজকে মালয়েশিযার কুয়ালালামপুরে বিমানের শেষ ফ্লাইট পরিচালিত হচ্ছে। আজকের ফ্লাইট শিডিউলেও পরিবর্তন আনা হয়েছে। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটের বদলে বিকাল ৪টা ১৫ মিনিটে বিমানের ফ্লাইটটি ঢাকা থেকে কুয়ালালামপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
উল্লেখ্য, বিমানের ১৭টি আন্তর্জাতিক রুটের মধ্যে এখন চালু আছে সিঙ্গাপুর, ব্যাংকক, লন্ডন, ম্যানচেস্টার, দুবাই ও আবুধাবির ফ্লাইট।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 