শুক্রবার, ২০ মার্চ ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » ইতালিতে একদিনেই করোনাভাইরাসে মারা গেলেন ৫ চিকিৎসক
ইতালিতে একদিনেই করোনাভাইরাসে মারা গেলেন ৫ চিকিৎসক
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনাভাইরাস একদিনেই ইতালির ৫ চিকিৎসকের প্রাণ কেড়ে নিল। ন্যাশনাল ফেডারেশন অফ মেডিকেল অর্ডারের (ফোনমসিও) মতে তারা কোভিড-১৯ আক্রান্ত হয়ে বৃহস্পতিবার মারা যান।মহামারী আকারে ছড়িয়ে পড়া এ ভাইরাসটি উৎপত্তিস্থল চীনের উহানে নিস্ক্রিয় হয়ে আসলেও ইউরোপে বিস্তার লাভ করছে দ্রুত।
ইউরোপের পর্যটনসমৃদ্ধ দেশ ইতালি এখন মৃত্যুপুরী। দেশটিতে প্রাণঘাতী এ ভাইরাসে গত ২৪ ঘণ্টায় আরও ৪২৭ জন মারা গেছে। এনিয়ে দেশটিতে ৩ হাজার ৪০৫ জন মারা গেল।
এর ফলে মৃতের সংখ্যায় ইউরোপের এ দেশটি ভাইরাসটির উৎপত্তিস্থল চীনকেও ছাড়িয়ে গেল। গতবছরের ৩১ ডিসেম্বর থেকে এ পর্যন্ত চীনে করোনাভাইরাসে মারা গেছে প্রায় ৩ হাজার আড়াইশ’ মানুষ।
বুধবার ইতালিতে রেকর্ড সংখ্যক ৪৭৫ জন মানুষ মারা যায়। সেদিন পর্যন্ত মৃত্যুর সংখ্যা ছিল ২ হাজার ৯৭৮ জন।
করোনা মোকাবিলায় ইতালির সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। জনগণকে সুরক্ষা দিতে জরুরি অবস্থা অব্যাহত রাখা হয়েছে।
লোকজনের চলাফেরা সীমিত করা হয়েছে। তবু লাফিয়ে লাফিয়ে বেড়েই চলছে মৃতের সংখ্যা।
করোনার ভয়ানক আঘাতে দিনদিন দেশটি মৃত্যু উপত্যকায় পরিনত হয়েছে। করোনা গত ২৪ ঘণ্টায় নতুন আক্রান্ত হয়েছে ৫ হাজার ৩২২ জন।
যে ৫ ডাক্তার মারা গেছেন তারা হলেন- ক্রেমা হাসপাতালের সাবেক মহাব্যবস্থাপক লুইজি আবলন্ডি, ক্রিমোনার হাসপাতালের চিকিৎসক জিউসেপ ফিনজি, বার্গামোর এলাকার চিকিৎসক আন্তোনিও বাট্টাফুওকো, জিউসেপ্প লানাটি এবং লুইজি ফ্রুসিয়ান্তে। এ নিয়ে ১৩ জন চিকিৎসক মারা গেল ইতালিতে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 