করোনায় আরও তিনজন আক্রান্ত, আইসোলেশনে ৩০
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশে আরও তিনজনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। যাদের মধ্যে সত্তরোর্ধ্ব এক ব্যক্তির অবস্থা আশঙ্কাজনক।স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক নাসিমা সুলতানা শুক্রবার সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) নিয়মিত ব্রিফিংয়ে এ তথ্য জানান।
তিনি বলেন, এই তিনজনকে নিয়ে বাংলাদেশে আক্রান্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে। গত ২৪ ঘণ্টায় নতুন কারও মৃত্যুর তথ্য আসেনি; এ পর্যন্ত বাংলাদেশে একজনেরই মৃত্যু হয়েছে।
নতুন আক্রান্ত ৩ জনের একজন ইতালিফেরত। আর দুজন বিদেশফেরতদের সংস্পর্শে এসে আক্রান্ত হয়েছেন।
অধ্যাপক নাসিমা সুলতানা আরও জানান, বিদেশফেরতদের সংস্পর্শে আসা ৩০ জনকে আইসোলেশনে রাখা হয়েছে। প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে ৪৪ জনকে।
দেশে করোনাভাইরাসে নতুন করে আরও ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ জনে।
তিনি বলেন, নতুন করে আক্রান্ত তিনজনের মধ্যে একজন নারী, দুইজন পুরুষ। নারীর বয়স ৩০ বছর। পুরুষ একজনের বয়স ৩০। আরেকজনের বয়স ৭০, তিনি আইসিইউতে আছেন ক্রিটিক্যাল অবস্থায়। তিনি অন্যান্য দুরারোগ্য ব্যাধিতে ভুগছিলেন।
এক প্রশ্নের জবাবে ডা. নাসিমা সুলতানা বলেন, কুর্মিটোলায় চিকিৎসাধীন অবস্থায় যে দুজন মারা গেছেন, তাদের করোনাভাইরাস সম্পর্কিত পরীক্ষার ফল নেগেটিভ এসেছে, অর্থাৎ তারা করোনায় আক্রান্ত ছিলেন না।
বাংলাদেশে করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন গত ৮ মার্চ। এ পর্যন্ত করোনায় একজনের মৃত্যু হয়েছে।





২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক
সংকটের কঠিন মুহূর্তে আমাকে সমর্থন দিয়েছে বিএনপি ও সশস্ত্র বাহিনী: রাষ্ট্রপতি
খামেনিকে হত্যার ছক ট্রাম্পের
সরকার চাইলেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে চীন: রাষ্ট্রদূত
ঢাকা-দিল্লি সম্পর্কে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির
তিন মন্ত্রণালয় ও বিভাগ সামলাবেন তারেক রহমান
আপাতত ঢাকায় থাকবেন প্রফেসর ইউনূস
মন্ত্রিসভায় স্থান পেলেন অন্তর্বর্তী সরকারের নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান
ক্ষমতা হস্তান্তর নয়, গণতন্ত্রের নতুন অভিযাত্রা:বিদায়ী ভাষণে প্রধান উপদেষ্টা 