সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » জাতীয় | প্রিয়দেশ » ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন
২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন
বিবিসি২৪নিউজ, নিজস্ব প্রতিবেদক: আগামী ২৫ মার্চ করোনাভাইরাস সম্পর্কিত বিষয়সহ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী যে পরশু ভাষণ দেবেন, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আজ সোমবার সচিবালয়ে এ তথ্য জানিয়েছেন।
ওবায়দুল কাদের বলেন, ‘আগামী ২৫ মার্চ প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেবেন। সবার প্রতি অনুরোধ— প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি বিশ্বাস রাখুন, সরকারের প্রতি আস্থা রাখুন। যখন যেটা বলতে হবে আর যখন যেটা করতে হবে, সেটা যথাসময়েই করা হবে। প্রধানমন্ত্রী প্রয়োজনীয় যেসব কথা বলা দরকার, জাতির উদ্দেশে ভাষণে এসে সেসব করণীয় সম্পর্কে অবশ্যই জাতিকে জানাবেন।’
‘শেখ হাসিনার সরকার সচেতন ও প্রস্তুত’ উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সঙ্গে পরামর্শ করে যখন যে ব্যবস্থা নেওয়া দরকার, তখন সেটা নেওয়া হবে।’
করোনাভাইরাস আক্রান্ত রোগীদের চিকিৎসায় চিকিৎসকদের প্রয়োজনীয় সরঞ্জাম নেই বলে অভিযোগ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘নেই—এই কথাটা ঠিক নয়, ঘাটতি আছে। তবে সংগ্রহ করার জন্য জরুরি পদক্ষেপ নেওয়া হয়েছে। সবকিছুর জন্য সরকারের সর্বাত্মক চেষ্টা আছে।’




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন
সংসদ থেকে সালাম দিয়ে বিরোধীদলের ওয়াকআউট
বাংলাদেশে রাজনৈতিক বিরোধীদের বিচারের আগে অনির্দিষ্টকাল আটকে রাখার অবসান চায় এইচআরডব্লিউ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কি ব্রিটিশ নাগরিকত্ব ত্যাগ করেছেন
বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
রোহিঙ্গা সংকট দেশের অর্থনীতি ও পরিবেশের ওপর চাপ সৃষ্টি করছে: সেনাপ্রধান 