সোমবার, ২৩ মার্চ ২০২০
প্রথম পাতা » এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইরানের হুমকিতে হটে গেল আমেরিকার তৈরি এফ-১৮ যুদ্ধবিমান
ইরানের হুমকিতে হটে গেল আমেরিকার তৈরি এফ-১৮ যুদ্ধবিমান
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের হুমকির মুখে আকাশসীমা লঙ্ঘনের হঠকারিতা না দেখিয়ে দ্রুত হটে গিয়েছিল যুদ্ধবিমান এফ-১৮।
ফার্সি নওরোজের প্রথম দিন অর্থাৎ মার্চের ২০ তারিখে এ ঘটনা ঘটেছে ইরানের দক্ষিণাঞ্চলীয় আকাশসীমায়। এ সংক্রান্ত একটি ভিডিও সম্প্রতি প্রকাশ করেছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবি। অবশ্য, আমেরিকার তৈরি এফ-১৮ যুদ্ধবিমানটি কোন দেশের ছিল সে তথ্য প্রকাশ করা হয় নি।
প্রকাশিত ভিডিও’তে দেখা যায় যে, ইরানি সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা বিভাগের সদস্যরা একাধিকবার এফ-১৮ যুদ্ধবিমানের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করছে। কিন্তু তাতে বিমানটির গতিপথ বদলাচ্ছে না। কিন্তু সতর্কবার্তা না শুনলে এফ-১৮’কে লক্ষ্য করে হামলা করা হবে বলে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা পরিষ্কার ভাষায় চূড়ান্ত হুঁশিয়ারি দেয়ার পরই এফ-১৮’এর চালকের হুঁশ হয়। যুদ্ধবিমানটি ইরানের আকাশসীমা লঙ্ঘনের হঠকারিতা না দেখিয়ে গতিপথ পরিবর্তন করে দ্রুত সরে যায়।
মার্কিন ম্যাকডোনেল ডগলাস(বর্তমানে বোয়িং)’এর তৈরি দুই ইঞ্জিনের এফ-১৮ সব আবহাওয়ায় ব্যবহার করা যায়। যুদ্ধে নানামুখী ব্যবহারে সক্ষম এ বিমানকে আক্রমণ এবং যুদ্ধ উভয় ভূমিকায় নামানো যায়। সাধারণ ভাবে মার্কিন নৌ এবং মেরিন বাহিনী এ বিমান ব্যবহার করে। পাশাপাশি,১৯৮৬ সাল থেকে এ বিমান আরও অনেক দেশ ব্যবহার করছে।




ইরানের পাল্টা হামলা শুরু
ইরানে যৌথ হামলা চালিয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্র
পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করতে,’ আফগান তালেবানের কাছে কী ধরনের অস্ত্র আছে?
জাতিসংঘের নির্বাচনে বাংলাদেশ মুসলিম দেশের সমর্থন পাবে
২২৮ তালেবান সদস্যকে হত্যার দাবি পাকিস্তানের, আহত ৩ শতাধিক
মোদির ইসরায়েল সফর, পাকিস্তানের নিরাপত্তায় হুমকি?
খামেনিকে হত্যার ছক ট্রাম্পের
সরকার চাইলেই তিস্তা প্রকল্পের কাজ শুরু করবে চীন: রাষ্ট্রদূত
ঢাকা-দিল্লি সম্পর্কে আগ্রহী ভারত: প্রণয় ভার্মা
জেনেভায় যুক্তরাষ্ট্র ও ইরানের পরমাণু আলোচনা: মার্কিন রণতরিগুলো ডুবিয়ে দেওয়ার হুঁশিয়ারি খামেনির 