ফাঁকা হচ্ছে ঢাকা
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বিশ্ব সবচেয়ে বড় সঙ্কটের মুখোমুখি। সারাবিশ্বে করোনার দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। লকডাউন হচ্ছে শহরের পর শহর। তবে বাংলাদেশের রাজধানী ঢাকাকে সরকার এখনও লক ডাউন ঘোষণা করেন নি। তবে জনগণ রাজধানী ঢাকা ছাড়তে শুরু করেছে।
রোববার রাধানীতে সরজমিনে ঘুরে দেখা যায়, অধিকাংশ রাস্তা লোক শূণ্য। রিকশা ছাড়া পরিবহন সংখ্যা অনেক কম। জনগণ প্রয়োজন ছাড়া বাইরে বের হচ্ছে না। করোনা থেকে বেঁচে থাকতে এক প্রকার নিজেদের লকডাউন করেছে জনগণ। যে ঢাকায় রোববার কর্মদিবসের শুরুর দিকে রাস্তায় যানজট হওয়ার কথা থাকলেও সেখানে আজ রাস্তা ছিল অনেকটাই ফাঁকা।
রিকশা চালক দিলওয়ার বলেন, ‘রাস্তায় লোক নেই আমাদের ভাড়া হচ্ছে না। কি যেন একটা ভাইরাসের কথা শুনলাম। সেটার কারণেও মানুষ বের হচ্ছে না। আমরা কি করব কি খাবো আল্লাহ জানে।’
ভ্যানে সবজি বিক্রেতা দুলাল জানান, দুই তিন দিন আগে সবজি খুব ভালো বিক্রি হয়েছে। এখন আর সবজি তেমন বিক্রি হচ্ছে না। এখন ক্রেতারা মজুদ রাখা যায় এমন পূণ্য বেশি কিনছে। মুদি দোকান ও ওষুধের দোকানে বিক্রি বেশি। অন্য দোকানে তেমন বিক্রি নেই। এদিকে রাজধানীর বেশির ভাগ মানুষই ঢাকা ছাড়ছে। গত এক সপ্তাহে রেলওয়ে স্টেশন ও বাসস্টেশনে বহু মানুষের ভিড় দেখা গেছে। বিশেষ করে অনেক শিক্ষার্থী এরই মধ্যে ঢাকা ছেড়েছেন।





নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 