শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৮ মার্চ ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রশাসন | প্রিয়দেশ » কান ধরিয়ে শাস্তি দেয়া সাইয়েমা হাসানকে চাকুরী থেকে অব্যাহতি
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রশাসন | প্রিয়দেশ » কান ধরিয়ে শাস্তি দেয়া সাইয়েমা হাসানকে চাকুরী থেকে অব্যাহতি
৫৬৬৫ বার পঠিত
শনিবার, ২৮ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কান ধরিয়ে শাস্তি দেয়া সাইয়েমা হাসানকে চাকুরী থেকে অব্যাহতি

 ---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: করোনাভাইরাসের প্রাদুর্ভাব ঠেকাতে কয়েকজন প্রবীণ ব্যক্তিকে কানে ধরে শাস্তি দেওয়ার কারনে যশোরের মনিরামপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার - সাইয়েমা হাসানকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।- যিনি জারি করা অবরোধ পরিস্থিতি তদারকি করতে গিয়ে কয়েকজন প্রবীণ ব্যক্তিকে কানে ধরে শাস্তি দেন এবং সেই ছবি তোলেন।

যশোরের জেলা প্রশাসক শফিউল আরিফ এই তথ্য নিশ্চিত করেন।

জেল প্রশাসক বলেন, “তার বিরুদ্ধে কোনো অভিযোগ আসেনি। সোশ্যাল মিডিয়ায় ঐ ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর জেলা প্রশাসন উদ্যোগী হয়ে এই বিষয়ে খোঁজখবর নেয় এবং তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার সিদ্ধান্ত নেয়।”

শফিউল আরিফ জানান যে অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত প্রক্রিয়াধীন রয়েছে।
শুক্রবার সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে যেখানে দেখা যায় যশোরের মনিরামপুর উপজেলার একটি বাজারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এক নারীর সামনে দু’জন বয়স্ক পুরষের কানে ধরে দাঁড়িয়ে আছেন এবং ঐ নারী তাদের ছবি তুলছেন।

পরবর্তীতে ওই নারী মনিরামপুর উপজেলার সহকারী ভূমি কমিশনার, যিনি করোনাভাইরাস প্রাদুর্ভাব ঠেকাতে জারি করা অবরুদ্ধ পরিস্থিতি তদারকি করতে গিয়ে বাজারে থাকা কয়েকজনকে এমন শাস্তি দেন।

এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ার পর ঐ সরকারি কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক সমালোচনা শুরু হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ইউসুফ হারুন জানান তিন’জন প্রবীণ নাগরিকের সাথে অকর্মকর্তাসুলভ আচরণ করার কারণে দায়িত্ব থেকে অব্যহতি দেয়া হয়েছে অভিযুক্ত কর্মকর্তাকে।

“ঐ কর্মকর্তা তিনজন বয়স্ক নাগরিককে মাস্ক না পরে বের হওয়ার কারণে কান ধরে উঠবস করার শাস্তি দেন, যেটি আইনসঙ্গত আচরণ নয়।”

ইউসুফ হারুন বলেন, “আমরা জন প্রশাসন মন্ত্রণালয়ের অধীনস্থ সকল কর্মকর্তাকে বলেছি যেন তারা নাগরিকদের বুঝিয়ে তাদের বাড়িতে পাঠান। কান ধরে উঠবস করার মত শাস্তি দেয়ার অধিকার কোনো কর্মকর্তার নেই এবং এটি সংবিধান সম্মতও নয়।”

এছাড়া মানুষজন প্রয়োজনে ঘর থেকে বের হলে তাদের সাথে এ ধরণের আচরণ করা যৌক্তিক নয় বলে মন্তব্য করেন জনপ্রশাসন সচিব। তবে বোঝানোর পরও যারা নিয়ম ভঙ্গ করছেন তাদের জন্য সীমিত আকারে মোবাইল কোর্টের শাস্তি প্রযোজ্য হতে পারে বলে জানান ইউসুফ হারুন।

“যাদের কোয়ারেন্টিনে থাকার কথা কিন্তু থাকছেন না, বা যারা অপ্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন, তাদের ক্ষেত্রে মোবাইল কোর্টের শাস্তি প্রযোজ্য হতে পারে। কিন্তু তা কখনোই কান ধরে উঠবস করানো বা শারীরিক প্রহারের মত শাস্তি হতে পারে না।”

এছাড়া অবরোধ চলাকালে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও রাস্তায় বের হওয়া নাগরিকদের মারধোর করছেন, এমন খবর ও ছবি ছড়িয়ে পড়ে। যা নিয়ে প্রশাসনের ভূমিকা নিয়ে সমালোচনা তৈরি হয় মানুষের মধ্যে।এ বিষয়ে কথা বলতে অভিযুক্ত সাইয়েমা হাসানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, তাকে পাওয়া যায়নি।



এ পাতার আরও খবর

ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?