শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৯ মার্চ ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | প্র্রবাহ | শিরোনাম | সাবলিড » করোনা আতঙ্কে ঢাকা এখন ফাঁকা !
প্রথম পাতা » প্রিয়দেশ | প্র্রবাহ | শিরোনাম | সাবলিড » করোনা আতঙ্কে ঢাকা এখন ফাঁকা !
২২৬৭ বার পঠিত
রবিবার, ২৯ মার্চ ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনা আতঙ্কে ঢাকা এখন ফাঁকা !

---বিবিসি২৪নিউজ,এম ডি জালাল,ঢাকা : ট্রাফিক জ্যাম, গাড়ির অনবরত হর্ন, কিংবা প্রতিদিন সকালে স্কুল-অফিসে যাওয়ার জন্য সাধারণ নাগরকিদের যে ব্যস্ততা ,তা সবই এখন বদলে গেছে। দেশে করোনায় আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বাড়ছে আতঙ্ক। এর প্রভাব পড়েছে রাজধানীর গণপরিবহনেও। ভাইরাসের আতঙ্কে ঢাকার সাধারণ বাসিন্দারাও এখন প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন না।

দেশে কভিডে আক্রান্ত রোগী শনাক্তের পর এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে ৪ এপ্রির পর্যন্ত বন্ধ করে দেয়া হয়েছে রাজধানীসহ সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। শিক্ষার্থীদের নিজ নিজ বাসস্থানে অবস্থান নিশ্চিত করতে গত বুধবার স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে সরকার। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় এবং কোচিং সেন্টারসহ সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হয়ে যাওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন অনেকেই।গত কয়েকদিনের ধরে দেখা যাচ্ছে, অন্যান্য স্বাভাবিক দিনগুলোর মতো রাস্তায় তেমন একটা দেখা যাচ্ছে না গণপরিবহন বা ব্যক্তিগত যানবাহনগুলো। তাই চিরচেনা রাজধানীর যানজটও এখন আর তেমন একটা দেখা যাচ্ছে না।
গতকালও ঢাকার রাস্তাঘাট ঘুরে দেখা গেছে একই চিত্র, এ যেন এক অন্য ঢাকা। মনে হচ্ছে ঈদের ছুটিতে ফাঁকা হয়ে গেছে শহর। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় রাজধানীর ব্যস্ততম এলাকা খিলগাঁও, মৌচাক, কাকরাইল, মতিঝিলসহ বেশ কিছু এলাকায় ছিল প্রায়ই জনশূন্য। যে শহরের যানজটে বিরক্ত নগরবাসী বারবার শহরটা ছেড়ে দিতে চান, সেই নগরবাসী এখন গৃহবন্দী। সকাল থেকে রাত অব্দি শহরজুড়ে চলে না গাড়ি। দিনের আলোয় তাও কিছু মানুষের দেখা মেলে, সন্ধ্যা এলে অদ্ভূত এক শূন্যতা এসে ভর করে তিলোত্তমাকে। লাখো প্রাণে কল্লোরিত রাতের ঢাকা এখন ভূতুড়ে নগরীতে রূপ নিয়েছে।

শুক্র ও শনিবার, এ দুই রাত ঢাকা শহর ঘুরে দেখা মিললো ভিন্নতর দৃশ্য। রাজধানীর গুরুত্বপূর্ণ প্রায় সবগুলো স্থান- বসুন্ধরা আবাসিক এলাকার প্রবেশ মুখ, নতুন বাজার, বনানী, মহাখালী, বিজয় সরণী মোড়, ফার্মগেট, কারওয়ান বাজার, বাংলামোটর, শাহবাগ, পল্টন, গুলিস্থান, দৈনিক বাংলা ও মতিঝিলের রাস্তায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, বিভিন্ন ভবনের নিরাপত্তাকর্মী, গণমাধ্যমকর্মী, স্বেচ্ছাসেবক ছাড়া আর কাউকেই সেভাবে চোখে পড়েনি।

রাত পৌনে আটটার দিকে এশার নামাজ আদায় করতে অনেকে ঘর থেকে বের হলেও এরপর রাস্তায় সাধারণ মানুষের দেখা মেলেনি। শনিবার রাত আটটার দিকে রাজধানীর অন্যতম প্রধান আবাসিক এলাকা সেগুনবাগিচায় প্রবেশ করতেই গা হিম করে যেতে বাধ্য। রূপকথার গল্পের মতো, কেউ যেন ‘রূপার কাঠি’ দিয়ে ঘুম পাড়িয়ে গেছে সদা ব্যস্ত এই আবাসিক এলাকাকে।

---বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন-বিএমএ ভবনের পাশ ঘেঁষে চলে যাওয়া গলি দিয়ে ভেতরে প্রবেশ করতেই রাস্তায় কুকুরের বাঁধা। সারাদিন মানুষ না দেখে প্রাণিগুলো মানুষ দেখতেই যেন সম্ভাষণ জানাচ্ছে। কিছু দূর পেরিয়েই ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) ভবন। ঢাকা শহরে কর্মরত প্রতিবেদকদের আড্ডাস্থলটি এখন জনমানব শূন্য।

পুলিশ থেকে আমাদেরকে বলা হয়েছে সামাজিক দূরত্ব রক্ষা করতে। তবে দড়ি আমরা আমাদের নিজ উদ্যোগেই লাগিয়েছি। সেগুনবাগিচা পেরিয়ে পল্টন মোড়ে কাউকেই নজরে পড়েনি। তবে দৈনিক বাংলা মোড় ছিল বেশ জমজমাট। কাঁচা সবজির বাজার বসেছে সেখানে। জরুরি প্রয়োজনে ঘর থেকে বেরিয়ে আসা মানুষের পাশাপাশি পুলিশ সদস্যদেরও বাজার করতে দেখা গেলো সেখানে। তবে এটি পেরিয়ে যেতেই আবার সুনসান নিরবতা।

গণমাধ্যমকর্মীদের উদ্দেশে ফেসবুক স্ট্যাটাসে লেখেন- ‘প্রিয় সাংবাদিক ভাইয়েরা, এই করোনাকালে আপনারা যারা পেশাগত দায়িত্ব পালন শেষে রাতে বাসায় ফেরেন, তারা একটু চোখ কান খোলা রেখে সাবধানে চলাফেরা করবেন।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প