বুধবার, ১ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আমেরিকা | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৭০ মৃত্যু
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে ২৪ ঘণ্টায় ৭৭০ মৃত্যু
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে :গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৭৭০ জন। এখন পর্যন্ত এটাই দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।
এদিন মৃত্যুসংখ্যাতেও চীনকে ছাড়িয়ে গেছে যুক্তরাষ্ট্র। সিএনএন হেলথের হিসাবে, দেশটিতে বর্তমানে মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৭৭৪ জন। বিপরীতে চীনে মারা গেছেন মোট ৩ হাজার ৩০৫ জন।
এদিন নিয়মিত ব্রিফিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, করোনা মহামারিতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য আগামী দুই সপ্তাহ অত্যন্ত কঠিন হতে চলেছে। আমি চাই এর জন্য সবাই প্রস্তুত থাকুক।
তিনি বলেন, আশার কথা হচ্ছে যেভাবে বিশেষজ্ঞরা ধারণা করছেন, টানেলের শেষপ্রান্তে হয়তো কিছুটা আশার আলো দেখতে পাবো। তবে এই দুই সপ্তাহ খুবই কষ্টাদায়ক হতে যাচ্ছে।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যমতে, যুক্তরাষ্ট্রে এপর্যন্ত ১ লাখ ৮৫ হাজার ২৭০ জনের শরীরে নভেল করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সেখানে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ২০ হাজারেরও বেশি।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 