বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনার ঝুঁকি এড়াতে সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ ও মাস্ক পরার নির্দেশ- প্রধানমন্ত্রীর
করোনার ঝুঁকি এড়াতে সব উপজেলা থেকে নমুনা সংগ্রহ ও মাস্ক পরার নির্দেশ- প্রধানমন্ত্রীর
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক :করোনার ঝুঁকি এড়াতে প্রত্যেক উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করে আজ বৃহস্পতিবারের মধ্যে অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করে পরীক্ষার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের এমআইএস শাখার পরিচালক ডা. হাবিবুর রহমান।
তিনি বলেন, ‘আজ একটা নির্দেশনা পেয়েছি আমরা প্রধানমন্ত্রীর কাছ থেকে। ইতোমধ্যে আমাদের মহাপরিচালক, ঢাকাসহ প্রত্যেকটা বিভাগের পরিচালক, সব সিভিল সার্জনকে নির্দেশ দিয়েছেন যেন আজকের মধ্যে প্রত্যেকটি উপজেলা থেকে কমপক্ষে দুটি করে নমুনা সংগ্রহ করা হয়। আমরা যেন অন্তত এক হাজার নমুনা সংগ্রহ করতে পারি এবং আগামীকাল সেগুলো পরীক্ষা করতে পারি।’
দায়িত্বরতদের মাস্ক পরার নির্দেশ
এদিকে দায়িত্ব পালনকালে মুখে মাস্ক ব্যবহার করার জন্য সব সরকারি কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । তার প্রেস সচিব ইহসানুল করিম আজ বৃহস্পতিবার এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, করোনার ঝুঁকি এড়াতে এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী এমন নির্দেশনা দিয়েছেন।




রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন 