শুক্রবার, ৩ এপ্রিল ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » করোনা ভাইরাস: শিশুরাও আক্রান্ত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য
করোনা ভাইরাস: শিশুরাও আক্রান্ত হতে পারে: বিশ্ব স্বাস্থ্য
বিবিসি২৪নিউজ, আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাসে শিশুকিশোরদের আক্রান্ত হবার ঘটনা ভয়াবহ ব্যাপার বলে হুশিয়ারি দিয়েছেন,বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু’র ইউরোপীয় অঞ্চলের পরিচালক হ্যান্স ক্লগ ।
মি. ক্লগ বলেন: করোনায় কেবল বয়োবৃদ্ধদের আক্রান্ত হবার ধারণাটা একেবারেই ভুল। তিনি বলেন: গুরুতর ও দুরারোগ্য রোগে আক্রান্ত হওয়ার কারণ কেবল বয়সই নয় বরং বিশ্বব্যাপী লক্ষ্য করা গেছে করোনাভাইরাসে যুবকেরাও আক্রান্ত হয়েছে এবং তারাও কঠিন পর্যায় অতিক্রম করেছে। হু’র ইউরোপীয় অঞ্চলের এই পরিচালক আরও বলেন: এই ভাইরাসে আক্রান্ত শিশুকিশোরদের অনেকেই যেমন মারা গেছে তেমনি শতবর্ষী বৃদ্ধও হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
২০১৯ সালের শেষ নাগাদ চীনের হুবেই প্রদেশের উহান শহরে করোনাভাইরাস থেকে সৃষ্ট কোভিড-১৯ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীন ছাড়াও বিশ্বের ২০৩টি দেশে এ রোগ ছড়িয়ে পড়েছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১০ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যাদের মধ্যে ৫৪ হাজার ২ শ’র বেশি মানুষের মৃত্যু হয়েছে। বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ 