শনিবার, ৪ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পরমাণু সাবমেরিন বানাতে সক্ষম -ইরান
পরমাণু সাবমেরিন বানাতে সক্ষম -ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানাতেও সক্ষম ইরান। এছাড়া,ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তারা ছয় হাজার টন ওজনের একটি ডেস্ট্রয়ার তৈরির কাজ শুরু করবে।গতকাল ইরানের আধা সরকারি বার্তা সংস্থা মেহর নিউজের সঙ্গে এক বিশেষ সাক্ষাৎকারে ইরানের সমুদ্র শিল্প বিষয়ক সংস্থার প্রধান রিয়ার অ্যাডমিরাল আমির রাস্তেগারি বলেন, এই ডেস্ট্রয়ার হবে অত্যন্ত শক্তিশালী এবং বিশেষ ক্ষমতা দিয়ে জাহাজটিকে তৈরি করা হবে।
তিনি বলেন, এই জাহাজ নির্মাণের ফলে ইরানের নৌবাহিনীর সমুদ্রসীমায় দীর্ঘ অভিযানের ক্ষমতা বাড়বে। জাহাজটি কোনো বন্দরে না ভিড়েই একটানা দুই মাস অভিযান চালাতে পারবে। রিয়ার এডমিরাল রাস্তেগারি আশা করেন, চলতি বছরেই এই ডেস্ট্রয়ার নির্মাণের কাজ শুরু হবে।
ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের শীর্ষ এ কর্মকর্তা বলে, নৌ যুদ্ধে সাবমেরিন একটি গুরুত্বপূর্ণ সম্পদ। বিষয়টি মাথায় রেখে ইরান পরমাণু শক্তিচালিত সাবমেরিনে বানানোর সক্ষমতা অর্জন করেছে।




ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ 