রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে করোনায় আরও নতুন শনাক্ত ১৮, মৃত্যু ১
বাংলাদেশে করোনায় আরও নতুন শনাক্ত ১৮, মৃত্যু ১
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৯-জনে। আর এসময়ের মধ্যে নতুন করে ১৮ জন করোনা রোগী হিসেবে শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা ৮৮। এসময়ের মধ্যে ৩ জনসহ সবমিলিয়ে ৩৩ জন চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন, আর ৪৬ জন চিকিৎসাধীন। এদের মধ্যে ৩২ জন হাসপাতালে ও ১৪ জন বাসায় চিকিৎসা নিচ্ছেন।
রোববার (০৫ এপ্রিল) দুপুর দুইটায় মহাখালীর ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম (এমআইএস) বিভাগের মিলনায়তনে করোনা ভাইরাস সংক্রান্ত অনলাইন ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এ তথ্য জানান।
ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, করোনায় মৃত ব্যক্তির বয়স ৫৫। তিনি নারায়ণগঞ্জের অধিবাসী। গত ২৪ ঘণ্টায় দেশের ১৪টি ল্যাবে ৩৬৭টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে আইইডিসিআর ১৩টি নমুনায় পজিটিভ পেয়েছে। এছাড়া অন্য প্রতিষ্ঠান ৫ জনের নমুনায় পজিটিভ পেয়েছে। নতুন আক্রান্ত ১৮ জনের মধ্যে ঢাকার ১২ জন, নারায়ণগঞ্জের ৫ জন, মাদারীপুরের একজন। ১৮ জনের মধ্যে ১৫ জন পুরুষ, তিনজন নারী। নতুন করে তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৩ জন।
রাজধানী ঢাকার বাসাবো এলাকায় ৯ জন রোগী শনাক্ত হয়েছে আর মিরপুরে ১১ জন। দুটি এলাকায় আমরা ক্লাস্টার আকারে রোগী পেয়েছি।




স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 