শিরোনাম:
●   যুদ্ধ সমাপ্তি ক্ষেত্রে যে শর্ত দিলেন ইরানের প্রেসিডেন্ট ●   মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস ●   অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস ●   ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট ●   সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল ●   নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের ●   যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার ●   গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার ●   জ্বালানি মজুত ও কৃত্রিম সংকট রোধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ●   নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ঢাকা, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩২

BBC24 News
রবিবার, ৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্যারিসের খাদ্যদ্রব্যের হিমাগার এখন লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ
প্রথম পাতা » ইউরোপ | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » প্যারিসের খাদ্যদ্রব্যের হিমাগার এখন লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ
১৭৮৭ বার পঠিত
রবিবার, ৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্যারিসের খাদ্যদ্রব্যের হিমাগার এখন লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক: ইউরোপের ফ্রান্সের পুলিশের কেন্দ্রীয় দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, খাদ্যদ্রব্য বিক্রয়কারী সবচেয়ে বড় মার্কেট রুংগিস (Rungis) নিজের প্যারিসের হিমাগারটিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ দিয়েছে।

ফরাসি পুলিশের বিবৃতিতে ফরাসি বার্তা সংস্থা এএফপি জানিয়েছেন,গত শুক্রবার রুংগিসের হিমাগারে প্রথম লাশ ঢোকানো হয় এবং মৃত ব্যক্তিদের স্বজনরা আগামীকাল (সোমবার) থেকে তাদের প্রিয়জনদের লাশ গ্রহণ করতে পারবেন।

অবশ্য হিমাগারটি লাশ সংরক্ষণের জন্য বরাদ্দ দেয়ার পরও রুংগিসের মার্কেট চালু রয়েছে। সেখান থেকে ক্রেতারা নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য কেনার সুযোগ পাচ্ছেন। প্যারিসে রুংগিসের হিমাগারে একসঙ্গে ৮০০ থেকে এক হাজার কফিন রাখা সম্ভব।

ফরাসি পুলিশ বলেছে, দেশটির অন্যান্য স্থানের তুলনায় রাজধানী প্যারিসে করোনা আক্রান্তের হার সবচেয়ে বেশি এবং এখানেই বেশিরভাগ রোগী প্রাণ হারিয়েছেন।

ফ্রান্সে এ পর্যন্ত ৪৯ হাজার ৯০০ মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে মারা গেছেন সাত হাজার ৫৬০ জন। শুধুমাত্র গতকাল (শনিবার) ফ্রান্সে করোনায় আক্রান্ত হয়ে এক হাজার ৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।



আর্কাইভ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
অ্যাপোলোর পর এবার আর্টেমিস: চাঁদ জয়ের পথে নতুন ইতিহাস
ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট
সরকারের ব্যাংকঋণ অর্ধলক্ষ কোটি টাকা ছাড়াল
নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প