শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ৬ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু
১৫৫৪ বার পঠিত
সোমবার, ৬ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নারায়ণগঞ্জে করোনায় আরও একজনের মৃত্যু

---বিবিসি২৪নিউজ,নারায়ণগঞ্জ প্রতিনিধি:নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৫০ বছর।

সোমবার (০৬ এপ্রিল) সন্ধ্যায় এ তথ্য নিশ্চিত করেছেন নাসিকের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ। এ নিয়ে নারায়ণগঞ্জে মৃতের সংখ্যা দাঁড়ালো ৫ জনে।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের স্বাস্থ্য কর্মকর্তা মোস্তফা আলী শেখ জানান, দুই সপ্তাহ ধরে তার জ্বর ছিল। পরে রাজধানীর কুয়েত মৈত্রী হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে তার নমুনা পরীক্ষা করা হলে পজেটিভ রিপোর্ট আসে। ৬ এপ্রিল দুপুরে তিনি মারা যান। খবর পেয়ে সিটি করপোরেশনের পক্ষ থেকে ১৮ নম্বর ওয়ার্ডের শীতলক্ষ্যা এলাকায় আক্রান্তের বাড়ি ও আশপাশ লকডাউন করে দেওয়া হয়।

এর আগে গত ৩০ মার্চ নারায়ণগঞ্জ বন্দরের রসুলবাগ এলাকায় প্রথমবারের মতো করোনা আক্রান্ত এক নারী মারা যান। পরে গত ৪ এপ্রিল আরও এক করোনা আক্রান্ত ব্যক্তির মৃত্যু হয় বাংলাবাজার এলাকায়। এরপর ৫ এপ্রিল শহরের জামতলা এলাকায় একজন ও দেওভোগ আখড়া এলাকায় আরেকজনের মৃত্যু হয়।



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প