মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২০
প্রথম পাতা » শিরোনাম | সাবলিড » বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ১০০ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ৫০০ ছাড়াল
বিশ্বের বিভিন্ন দেশে করোনায় ১০০ বাংলাদেশির মৃত্যু, আক্রান্ত ৫০০ ছাড়াল
বিবিসি২৪নিউজ,কূটনৈতিক প্রতিবেদক : বিশ্বের বিভিন্ন দেশে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৩ প্রবাসী বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে বিদেশে বাংলাদেশির মৃত্যুর সংখ্যা ১০০ ছাড়াল। গত ২৪ ঘণ্টায় মার্কিন যুক্তরাষ্ট্রে মারা গেছেন ১১ জন। অন্য ২ জন মারা গেছেন স্পেন ও কানাডায়।
করোনাভাইরাসে আক্রান্ত নতুন ১৩ জনসহ এ পর্যন্ত ১১ দেশে ১১২ প্রবাসীর মৃত্যু হলো।
স্পেনে গত রোববার ৬৭ বছরের এক বাংলাদেশি মারা গেছেন। কানাডার টরন্টোতে রোববার যে বাংলাদেশি মারা গেছেন, তিনিও সেখানে একটি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
সবশেষ তথ্য অনুযায়ী, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে ৭৬, যুক্তরাজ্যে ২০, ইতালি ও সৌদি আরবে ৩ জন করে, স্পেন, কানাডা ও কাতারে ২ জন করে এবং সুইডেন, সংযুক্ত আরব আমিরাত, লিবিয়া ও গাম্বিয়ায় ১ জন করে মারা গেছেন। এ ছাড়া বিভিন্ন দেশে করোনাভাইরাসে অন্তত ৫০০ বাংলাদেশি আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।




রোহিঙ্গা গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর আসছে নতুন নিষেধাজ্ঞা
ইরানের আবারও যুক্তরাষ্ট্র-ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা
১২ ডিসেম্বর শেষ হচ্ছে গঙ্গা চুক্তির মেয়াদ, নবায়ন নিয়ে নতুন কোনো ইঙ্গিত দেয়নি ভারত
জ্বলন্ত পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়’, কপ-৩১-এ মহাসচিবের সতর্কবার্তা
আইসিজে ঐতিহাসিক রায়ের পর রোহিঙ্গা ক্যাম্পে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
ট্রিলিয়ন ডলারের জলবায়ু সহনশীল অর্থনীতি গড়তে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ: প্রধানমন্ত্রী
কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র 