বুধবার, ৮ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » ফ্রান্সে কোভিড-১৯, মহামারিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
ফ্রান্সে কোভিড-১৯, মহামারিতে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ফ্রান্সে করোনা ভাইরাসে (কোভিড-১৯) বিপর্যস্ত হয়ে পড়েছে। ইতালি, স্পেন ও যুক্তরাষ্ট্রের পর চতুর্থ দেশ হিসেবে মৃতের সংখ্যা ১০ হাজার ছাড়ালো দেশটিতে। হু-হু করে বাড়ছে মৃতের সংখ্যা। দিবাগত রাতে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য দেয়।
আল জাজিরা জানায়, বিশ্বের চতুর্থ দেশ হিসেবে ফ্রান্সে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১০ হাজার মানুষ মারা গেছে।
এদিকে নিউইয়র্কে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৭৩১ জনে। গত ৫ দিনের মধ্যে সর্বোচ্চ মৃতের রেকর্ড হয়েছে স্পেনে। সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৭৪৩ জন।
এদিকে করোনার সংক্রমণ এড়াতে জাপান সরকার মঙ্গলবার সেদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে। অন্যদিকে আংশিক জরুরি অবস্থা ঘোষণা করেছে সিঙ্গাপুর। অন্য দেশগুলো বাড়িতে থাকার জন্য তাদের নাগরিকদের নির্দেশ দিয়েছে।
আল জাজিরার দেয়া সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (৭ এপ্রিল) রাত ১২টা পর্যন্ত করোনা ভাইরাসে সারা বিশ্বে আক্রান্তের সংখ্যা ১৩ লাখ। এসময় মারা গেছে ৭৪ হাজার ৫০০ জন। একই সময়ে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ২ লাখ ৮৫ হাজার মানুষ।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 