শিরোনাম:
●   টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা ●   পদত্যাগ করলেন ট্রাম্পের শ্রমমন্ত্রী ●   এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ●   আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা ●   বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলা সবাইকে সচেতন হতে হবে: আন্তর্জাতিক ধরিত্রী দিবসে মহাসচিবের আহবান ●   মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান ●   আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা ●   ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা ●   মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’। ●   ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
ঢাকা, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » আলোচিত সংবাদ | শিরোনাম | সাবলিড » বিশ্বব্যাপী ভয়াবহ করোনায় মৃত্যু ৮৮৪৫৭ জন
প্রথম পাতা » আলোচিত সংবাদ | শিরোনাম | সাবলিড » বিশ্বব্যাপী ভয়াবহ করোনায় মৃত্যু ৮৮৪৫৭ জন
১৯৯৯ বার পঠিত
বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বিশ্বব্যাপী ভয়াবহ করোনায় মৃত্যু ৮৮৪৫৭ জন

---বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: বিশ্বের বিভিন্ন দেশে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১৫ লাখ ১৮ হাজার ২৩। এখন পর্যন্ত ২০৯টি দেশ ও অঞ্চলে করোনাভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে। বিশ্বব্যাপী ভয়াবহ আতঙ্ক তৈরি করেছে করোনাভাইরাস। সময়ের সঙ্গে পাল্লা দিয়ে প্রাণহানি আর আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। করোনার হানায় বিপর্যস্ত বিশ্ব। শক্তিশালী দেশগুলোও এর সঙ্গে পেরে উঠছে না।অপরদিকে প্রাণঘাতী করোনায় মৃত্যু হয়েছে ৮৮ হাজার ৪৫৭ জনের। তবে এখন পর্যন্ত চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৩ লাখ ৩০ হাজার ৩৫৭ জন। করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে এবং সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে ইতালিতে।

যুক্তরাষ্ট্রে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ৩১ হাজার ৯৩৫ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৪ লাখ ৩৪ হাজার ৯২৭। অপরদিকে দেশটিতে নতুন করে ১ হাজার ৯৪০ জনের মৃত্যু হয়েছে। অর্থাৎ এখন পর্যন্ত দেশটিতে মোট প্রাণহানির সংখ্যা ১৪ হাজার ৭৮৮।

দেশটিতে ২২ হাজার ৮৯১ জন ইতোমধ্যেই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। তবে ৯ হাজার ২৭৯ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রের পর করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে স্পেনে। দেশটিতে এখন পর্যন্ত ১ লাখ ৪৮ হাজার ২২০ জন করোনায় আক্রান্ত হয়েছে এবং মারা গেছে ১৪ হাজার ৭৯২ জন। দেশটিতে নতুন করে আক্রান্তের সংখ্যা ৬ হাজার ২৭৮ এবং নতুন করে মারা গেছে ৭৪৭ জন।

ইতালিতে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৩৯ হাজার ৪২২ এবং মারা গেছে ১৭ হাজার ৬৬৯ জন। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত ৩ হাজার ৮৩৬ এবং নতুন করে মারা গেছে ৫৪২ জন।

জার্মানিতে করোনায় আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৩ হাজার ২৯৬ এবং মারা গেছে ২ হাজার ৪৯ জন। দেশটিতে করোনায় নতুন করে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৬৩৩ এবং নতুন করে মারা গেছে ৩৩৩ জন।

ফ্রান্সে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩ হাজার ৮৮১ জন এবং মারা গেছে ৫৪১ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১২ হাজার ৯৫০ এবং মোট প্রাণহানি ঘটেছে ১০ হাজার ৮৬৯ জনের।

cor

করোনার উৎপত্তিস্থল চীনে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৮১ হাজার ৮৬৫ এবং মৃত্যু হয়েছে ৩ হাজার ৩৩৫ জনের। দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৬৩ জন এবং মারা গেছে দু’জন। অপরদিকে সুস্থ হয়ে উঠেছে ৭৭ হাজার ৩৭০ জন।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্তের সংখ্যা ৬৪ হাজার ৫৮৬ এবং মারা গেছে ৩ হাজার ৯৯৩ জন।

অপরদিকে, যুক্তরাজ্যে এখন পর্যন্ত করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬০ হাজার ৭৩৩ এবং মারা গেছে ৭ হাজার ৯৭ জন। দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসনও করোনায় আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বাংলাদেশে মোট আক্রান্তের সংখ্যা ২১৮ এবং মোট প্রানহানি হয়েছে ২০ জনের। এখন পর্যন্ত সুস্থ হয়ে উঠেছে ৩৩ জন।



আর্কাইভ

টেকনাফে অপহরণের পর তিনজনকে গলা কেটে হত্যা
এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
আজ থেকে শুরু এসএসসি ও সমমান পরীক্ষা
মোসাদের হয়ে ‘গুপ্তচরবৃত্তি’, দুজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
ইরানের পতাকাবাহী জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, তেহরানের পাল্টা ড্রোন হামলা
মানুষ ইসরায়েলকে পছন্দ করুক বা না করুক, তেল আবিব ওয়াশিংটনের ‘পরম মিত্র’।
ইরানের সঙ্গে দ্বিতীয় দফার বসতে ইসলামাবাদে পৌঁছাল মার্কিন প্রতিনিধিদল
হরমুজে জাহাজ চলাচল সম্পন্ন বন্ধ করল ইরান, নিষেধাজ্ঞা অমান্য করলে হামলা
আবারো হরমুজ প্রণালি বন্ধ করল ইরান