শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোকসমাগমে এএসপি ও ওসি প্রত্যাহার,তিন সদস্য তদন্তে কমিটি
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম » ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোকসমাগমে এএসপি ও ওসি প্রত্যাহার,তিন সদস্য তদন্তে কমিটি
১৬৩১ বার পঠিত
রবিবার, ১৯ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ব্রাহ্মণবাড়িয়ায় জানাজায় লোকসমাগমে এএসপি ও ওসি প্রত্যাহার,তিন সদস্য তদন্তে কমিটি

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় খেলাফত মজলিসের কেন্দ্রীয় জ্যেষ্ঠ নায়েবে আমির যোবায়ের আহমদ আনসারীর জানাজায় বিপুলসংখ্যক মানুষের সমাগম ঠেকাতে ব্যর্থ হওয়ার অভিযোগে সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) সরিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনা তদন্ত কমিটি গঠন করেছে পুলিশ সদর দপ্তর। কমিটিকে ২২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রত্যাহার করা দুজন হলেন অতিরিক্ত পুলিশ সুপার (সরাইল সার্কেল) মাসুদ রানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাত হোসেন।

পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (মিডিয়া) সোহেল রানা জানান, চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন ও অর্থ) ইকবাল হোসেনের নেতৃত্বে গঠিত কমিটির অপর দুই সদস্য হলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার পঙ্কজ কুমার (অপরাধ) ও ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন (প্রশাসন)।

একটি সূত্র জানিয়েছে, এ ঘটনায় সরাইল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল হককে প্রত্যাহার করা হয়েছে। নুরুল হক নিজেও সে কথা জানিয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বেড়তলা জামিয়া রাহমানিয়া মাদ্রাসা প্রাঙ্গণে ১৮ এপ্রিল সকাল ১০টায় মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর জানাজায় হাজার হাজার লোকের সমাগম হয়। মানুষের ভিড় মাদ্রাসার সীমানা ছাড়িয়ে ঢাকা-সিলেট মহাসড়কে গিয়ে ঠেকে। আনসারী গত শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের মার্কাসপাড়ায় নিজের বাসায় মারা যান। তিনি ১৯৯৬ সালে সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে হেরে যান। তাঁর বয়স হয়েছিল ৬৩ বছর।

দেশে করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে সব ধরনের জনসমাগম নিষিদ্ধ করে সরকার। বর্তমান পরিস্থিতিতে মসজিদগুলোয় নামাজ পড়া এবং কবরস্থানে যেতেই বারণ করা হয়েছে। একই সঙ্গে সবাইকে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশ দেওয়া হয়। এই অবস্থায় জানাজায় হাজার হাজার মানুষের উপস্থিতি সবাইকে হতবাক করে। বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে কঠোর সমালোচনা হয়। সবাই এ জন্য স্থানীয় প্রশাসনকে দায়ী করেন।

গতকাল যে স্থানে যোবায়ের আহমদ আনসারীর জানাজা হয়েছে, তার আশপাশের সরাইল ও সদর উপজেলার আটটি গ্রামের অন্তত ৫০ হাজার বাসিন্দাকে গতকাল শনিবার সন্ধ্যায় হোম কোয়ারেন্টিনে থাকতে বলা হয়েছে। গ্রামগুলো হচ্ছে সরাইল উপজেলার বেড়তলা, শান্তিনগর, শীতাহরণ ও বড়ইবাড়ি, আশুগঞ্জ উপজেলার বগইর ও খড়িয়ালা এবং সদর উপজেলার মলীহাতা ও বুধল গ্রাম।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গতকাল সকাল ১০টায় বর্তমান করোনাভাইরাস পরিস্থিতিতে লকডাউনের বিধিনিষেধ উপেক্ষা করে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের বেড়তলা গ্রামের জামিয়া রহমানিয়া মাদ্রাসা মাঠ ও পাশের ঢাকা-সিলেট মহাসড়কের দুই কিলোমিটারে বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। ওই জানাজায় হাজার হাজার মানুষের সমাগম ঘটে। হাফেজ যোবায়ের আহমদ আনসারী ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ছিলেন। করোনা প্রতিরোধে ১১ এপ্রিল থেকে পুরো ব্রাহ্মণবাড়িয়া জেলায় লকডাউন চলছে।

প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, লকডাউন ঘোষণা উপেক্ষা করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন উপজেলা ছাড়াও ঢাকা, নরসিংদী, কুমিল্লা, কিশোরগঞ্জ ও হবিগঞ্জ জেলা থেকে অসংখ্য মানুষ জানাজায় অংশ নেন। সকাল আটটা থেকে লোকজন বেড়তলা মাদ্রাসার মাঠে জড়ো হতে থাকে। পুলিশ লোকসমাগম ঠেকাতে ব্যর্থ হয়।

স্থানীয় সূত্র জানায়, যোবায়ের আহমদ আনসারী শুক্রবার সন্ধ্যা ছয়টায় ব্রাহ্মণবাড়িয়া শহরের বাড়িতে মারা যান। এর কিছুক্ষণের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ও মুঠোফোনে প্রচার হতে থাকে শনিবার সকাল ১০টায় তাঁর প্রতিষ্ঠিত বেড়তলা মাদ্রাসা প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে। এতে অংশ নেওয়ার জেলার কয়েক শ কওমি মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী ও অনুসারিরা দল-মতনির্বিশেষে সংগঠিত হতে থাকে। এ বিষয়টি পুলিশ আমলে নেননি।

এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, জেলা শহরের মোটরসাইকেলে করে একজনের বেশি চড়লে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা জরিমানা করেন। কিন্তু গত শনিবার সকালে বিভিন্ন জেলার মানুষ ট্রাক,বাস, মোটরসাইকেল, সিএনজিচালিত অটোরিকশা, ট্রাক্টর, রিকশায় করে এখানে এসে জানাজায় অংশ নিয়েছে। সরাইল বিশ্বরোড হাইওয়ে থানার পুলিশ, আশুগঞ্জ টোল প্লাজা অতিক্রম করেই সেখানে যেতে হয়।
ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানাধীন বেড়তলার জামিয়া রাহমানিয়া মাদরাসা প্রাঙ্গণে শনিবার মাদরাসার প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল মাওলানা আল্লামা জুবায়ের আনসারীর ।

যদিও সরাইল উপজেলার বেড়তলা এলাকার জামিয়া রাহমানিয়া মাদরাসা মাঠে মাওলানা আনসারীর জানাজায় জনস্রোত নামার বিষয়ে স্থানীয় পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হয়েছে। কিন্তু জানাজায় শরিক হওয়া থেকে মানুষকে নিবৃত করা সম্ভব হয়নি।



এ পাতার আরও খবর

রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ যে কারনে চীন থেকে যুদ্ধবিমান কিনলে বাংলাদেশ
জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ জলবায়ু পরিবর্তন: ঢাকা-কলকাতার শহরের মানুষ বাস্তুচ্যুতির ঝুঁকিতে, জাতিসংঘ
বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা তারেক রহমানের
রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে রূপপুরের পারমাণবিক কেন্দ্র থেকে বিদ্যুৎ আসবে নভেম্বরে
নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা নবম পে-স্কেলে: সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা
সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেল অনুমোদন

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না