আমেরিকার সমালোচনা-ইউরোপ
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক:বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের যে মহামারী ছড়িয়ে পড়েছে তার বিরুদ্ধে লড়াই করতে ইরানকে সহযোগিতা করার জন্য নিষেধাজ্ঞা শিথিল করতে আমেরিকার প্রতি আহ্বান জানিয়েছিল ইউরোপ। ইরানের বিরুদ্ধে আরোপিত আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞা শিথিল করার জন্য ইউরোপের দেশগুলো যে প্রস্তাব দিয়েছিল তা প্রত্যাখ্যান করায় ওয়াশিংটনের কঠোর সমালোচনা করেছে ইউরোপ।
ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল গতকাল (বুধবার) বলেন, “ইউরোপের পক্ষ থেকে প্রধানত ইরান-বিরোধী নিষেধাজ্ঞা শিথিল করার আহ্বান জানানো হয়েছে এবং আন্তর্জাতিক অর্থ তহবিল থেকে ঋণ দেয়ার প্রস্তাব করা হয়েছিল। কিন্তু আমি দুঃখিত যে, আমেরিকা এই প্রস্তাবের বিরোধিতা করেছে। আমি মনে করি মানবিক দৃষ্টিকোণ থেকে প্রস্তাবটি গ্রহণ করা উচিত ছিল।”
গতমাসে ইসলামি প্রজাতন্ত্র ইরান আন্তর্জাতিক অর্থ তহবিল বা আইএমএফ’র কাছে ৫০০ কোটি ডলার ঋণ চেয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার কারণে অর্থসংকটে করোনাভাইরাসের বিরুদ্ধে লড়াই করা কঠিন হচ্ছে বলে ঋণ চেয়েছে ইরান।





বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 