শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড | স্বাস্থ্যকথা » বাংলাদেশে আরও মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৯ জন
বাংলাদেশে আরও মৃত্যু ৯, নতুন শনাক্ত ৩০৯ জন
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু হয়েছে ১৪০ জনের। নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। সব মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৯৯৮ জনে।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩ হাজার ৪২২টি। পরীক্ষা করা হয়েছে ৩ হাজার ৩৩৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩ টি।
তিনি আরও বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৯ জন। এদের মধ্যে চার জন পুরুষ, পাঁচ জন নারী। মৃত্যু নয় জনের মধ্যে রয়েছে ঢাকায় তিন জন, নারায়ণগঞ্জে দুইজন, টাঙ্গাইলে একজন, মাদারীপুরে একজন, ময়মনসিংহে একজন, জয়পুরহাটে দুই জন। বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, ৭০ বছরের ঊর্ধ্বে সাত জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যেই এক জন, ৬০ বছরের ঊর্ধ্বে একজন।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? 