শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক কারখানা সীমিত পরিসরে চালু হচ্ছে
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক কারখানা সীমিত পরিসরে চালু হচ্ছে
১১৯৮ বার পঠিত
শনিবার, ২৫ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশে রপ্তানিমুখী পোশাক কারখানা সীমিত পরিসরে চালু হচ্ছে

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: বাংলাদেশে বন্ধ থাকা রপ্তানিমুখী তৈরি পোশাক কারখানার রোববার থেকে ধাপে ধাপে চালু হবে। তবে চলতি সপ্তাহে একেবারেই সীমিত পরিসরেই উৎপাদন চলবে। পরবর্তীতে উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করবে কারখানাগুলো।

অবশ্য আপতত দূর-দূরান্ত থেকে শ্রমিক না আনতে সদস্য কারখানাকে পরামর্শ দিয়েছে পোশাকশিল্প মালিকদের দুই সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএ। আশপাশে বসবাসরত শ্রমিকদের দিয়ে সীমিতভাবে উৎপাদনকাজ চালাতে নির্দেশনা দিয়েছে তারা।

খোঁজ নিয়ে জানা যায়, সরকারের অনুমতি পাওয়ার পর কারখানা চালু করতে কাজ শুরু করে বিজিএমইএ ও বিকেএমইএ। আজ শনিবার বিকেএমইএ তাদের সব সদস্য কারখানাকে স্যাম্পল, নিটিং ও ডাইয়িং সেকশন আজ রোববার থেকে চালু করার নির্দেশনা দেয়। তবে আপতত দূর দূরান্ত থেকে শ্রমিকদের শিল্পাঞ্চলে ফিরতে নিষেধ করেছে সংগঠনটি। অন্যদিকে এলাকাভেদে সীমিত পরিসরে ধাপে ধাপে কারখানা চালু করতে উদ্যোগ নিয়েছে বিজিএমইএ। প্রথমধাপে কাল রোববার ও পরশু সোমবার দুই দিনে ঢাকার ১৯৮টি কারখানা খোলার নির্দেশনা দেওয়া হয়েছে। তবে ৩০ এপ্রিল পর্যন্ত শুধুই নিটিং, ডাইয়িং ও স্যাম্পল সেকশন, ২ মে কাটিং এবং ৩ মে থেকে সুইং (সেলাই) সেকশন চালুর পরামর্শ দিচ্ছে সংগঠনটি।

এদিকে বিজিএমইএ গতকাল শুক্রবার সদস্য প্রতিষ্ঠানের জন্য একটি সাধারণ নির্দেশনা দিয়েছিল। তাতে বলা হয়, প্রথম ধাপে কেবলমাত্র কারখানার আশপাশে বসবাসরত শ্রমিকদের কাজে যোগ দিতে পারবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত শ্রমিকদের গ্রাম থেকে ঢাকায় আনা যাবে না। এ ছাড়া মানবিক কারণে শ্রমিক ছাঁটাই না করতে কারখানা মালিকদের অনুরোধ করে সংগঠনটি।

জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি আরশাদ জামাল বলেন, ঢাকার কারখানাগুলো কাল রোববার খুলবে। অন্যান্য এলাকার কারখানা ২৮ এপ্রিল থেকে ৩ মে পর্যন্ত ধাপে ধাপে চালু হবে। তিনি আরও বলেন, লকডাউন থাকা অবস্থায় ঢাকার বাহির থেকে শ্রমিক না আনতে আমরা কারখানাগুলোকে নির্দেশ দিয়েছি। আর কারখানা খোলার আগে সদস্যদের অবশ্যই বিজিএমইএ ও স্থানীয় প্রশাসনের অনুমোদন নিতে হবে। কারখানা চালু করার বিষয়ে একটি গাইডলাইন সব সদস্য কারখানাকে দেওয়া হয়েছে।

অন্যদিকে বিকেএমইএর সহসভাপতি মোহাম্মদ হাতেম আজ শনিবার বিকেলে বলেন, স্যাম্পল, নিটিং ও ডাইয়িং সেকশন কাল থেকে চালু করতে আমরা সব সদস্য কারখানাকে নির্দেশনা দিয়েছি। এসব সেকশনে খুবই কম সংখ্যক শ্রমিকের প্রয়োজন হয়। ফলে খুব সহজেই সামাজিক দূরত্ব বজায় রাখা যাবে। অন্যদিকে সুইংসহ (সেলাই) অন্যান্য সেকশন ১ মে’র পর পরিস্থিতি বুঝে চালু করতে পারবে কারখানাগুলো। তবে জরুরি রপ্তানি ক্রয়াদেশের বিষয় থাকলে সংশ্লিষ্ট কারখানা তাদের প্রয়োজনীয় সেকশনগুলো স্বাস্থ্যবিধি মেনে চালাতে পারবে।

ব্যাপক সমালোচনার পর গত ৬ এপ্রিল সরকারের নির্দেশনা মেনে বিজিএমইএ ও বিকেএমইএ ১৪ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের সিদ্ধান্ত নেয়। পরে সরকারের ঘোষিত ছুটি বাড়লে তার সঙ্গে সমন্বয় করে ২৫ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধের ঘোষণা দেয় উভয়সংগঠন



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প