শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সরকারদলীয় নেতা, এমপি, মন্ত্রীরা ধান কাটার নামে ‘ফটোসেশন’ করছে কেন?
প্রথম পাতা » জাতীয় | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » সরকারদলীয় নেতা, এমপি, মন্ত্রীরা ধান কাটার নামে ‘ফটোসেশন’ করছে কেন?
২১০০ বার পঠিত
বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারদলীয় নেতা, এমপি, মন্ত্রীরা ধান কাটার নামে ‘ফটোসেশন’ করছে কেন?

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: কৃষকদের অনেকেই অভিযোগ করেন,সরকারদলীয় নেতা, এমপি মন্ত্রীরা দলবল নিয়ে মূলতঃ ধান কাটার নামে ‘ফটোসেশন’ করছেন। যে ধান কাটার ছবি তোলা বা ভিডিও করা শেষ হওয়ার পরই সাহায্য করতে আসা ব্যক্তিরা চলে যান।ধান কাটার কাজটাই ঠিকমতো করছেন না তারা, বরং কোন কোন ক্ষেত্রে কৃষকদের ক্ষতি করছেন তারা।

সামাজিক যোগাযোগের মাধ্যমে সম্প্রতি বহু ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে সরকারদলীয় নেতা, এমপি, মন্ত্রীরা দলবল নিয়ে ধান কাটছেন। করোনাভাইরাস মহামারির কারণে জারি করা লকডাউনের কারণে ধান কাটার শ্রমিক পাওয়া যাচ্ছে না, তাই কৃষকদের এভাবে সাহায্য করা হচ্ছে বলে সংশ্লিষ্টরা বলছেন। কিন্তু এসব ছবি নিয়ে সামাজিক যোগাযোগের মাধ্যমে হচ্ছে বিস্তর সমালোচনা।

বুধবার সকালে সুনামগঞ্জে বেশ কয়েকজন সংসদ সদস্যের উপস্থিতিতে হওয়া ধান কাটার সেরকম এক অনুষ্ঠান নিয়ে নানা সমালোচনা করছেন বাংলাদেশের ফেসবুক ব্যবহারকারীরা।

ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আবদুর রাজ্জাক, পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান-সহ মোট ৬ জন সংসদ সদস্য, আওয়ামী লীগ নেতা-কর্মী, নিরাপত্তা রক্ষাকারী বাহিনীর সদস্য ও স্থানীয়দের অনেকে।

ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ছবিতে দেখা যাচ্ছে ওই ধানকাটা অনুষ্ঠানের ছবি তুলছেন বহু মানুষ, এটা করতে গিয়ে তারা ক্ষেতের পাকা ধান একেবারে মাড়িয়ে ফেলছেন।
সমালোচনার কী উত্তর দিচ্ছেন দায়িত্বশীলরা?

সুনামগেঞ্জর আলোচিত ওই ধান কাটার অনুষ্ঠানটিকে অবশ্য ‘প্রতিকী’ বলে উল্লেখ করেন পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান।

বিবিসিকে তিনি বলেন, “প্রতীকী ধান কাটা অনুষ্ঠানের মাধ্যমে কিছু মানুষ যদি অনুপ্রাণিত হয় এবং কৃষকদের সাহায্য করতে এগিয়ে আসে, তাহলে আপত্তি কোথায়?”

তবে তাদের প্রতীকী অনুষ্ঠানের সময় সেখানে উপস্থিত মানুষ করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণের উদ্দেশ্যে জারি করা সামাজিক দূরত্ব মানার নির্দেশ মানছিলেন না বলে স্বীকার করেন মি. মান্নান।

“সেখানে পুলিশ বারবার হ্যান্ডমাইক দিয়ে মানুষজনকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে গেছে। কিন্তু পরিস্থিতি ঠিকমতো নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। তাই আমরা নির্ধারিত সময়ের আগেই ছোট পরিসরে অনুষ্ঠান শেষ করি।”
কাঁচা ধান কাটার অভিযোগ:

এর আগে টাঙ্গাইলের একটি এলাকায় একজন সংসদ সদস্য দলবল নিয়ে একজন কৃষকের কাঁচা ধান কেটে ফেলেছিলেন বলেও অভিযোগ তুলেছেন অনেক ফেসবুক ব্যবহারকারী।

এমন একটি ভিডিও ফেসবুকে ভাইরালও হয় যেখানে টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর আহমেদ ছোট মনিরকে দেখা যায় সঙ্গীদের নিয়ে যে ধান কাটছেন তার রং সবুজ সোনালী নয়। ধানগুলো পাকাই ছিল। ওই ক্ষেতের মালিক তিনি যাওয়ার আগেই ক্ষেতের অধিকাংশ ধান কেটে ফেলেছিলেন।

তার শ্রমিক ভাড়া করার সামর্থ ছিল না তাই সাহায্য করতে গিয়েছিলেন। পরে টাঙ্গাইলের একজন কৃষি কর্মকর্তা বলেন, বোরো মৌসুমের এই ধানগুলো কোন কোন ক্ষেত্রে পেকে গেলেও রং বদলায় না। তাতে অবশ্য সমালোচনা থামেনি।

প্রতিদিনই ধান কেটে সাহায্য করার নানা ভঙ্গিমার ছবি ফেসবুকে আসছে আর সমালোচনা বাড়ছেই। বাংলাদেশের হাওর অঞ্চলে নির্দিষ্ট সময়ের মধ্যে ধান কাটা না হলে বৃষ্টিতে সেখানে পানি উঠে ব্যাপক ক্ষতি হয় ফসলের।

এ’সময়ে উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে শ্রমিকরা হাওর এলাকায় ধান কাটার জন্য এসে থাকে। তবে এবছর করোনাভাইরাস প্রকোপ নিয়ন্ত্রণে সারাদেশে কার্যত ‘লকডাউন’ থাকায় সময়মতো শ্রমিকরা যেতে পারেনি ধান কাটতে।

তবে এই শ্রমিকরা যেন তাদের নিজ এলাকা থেকে ধান কাটতে যেতে পারেন, তা নিশ্চিত করতে কিছুদিন আগে সরকার বিশেষ পরিবহণের ব্যবস্থা করে।

পাশাপাশি শ্রমিকরা যেন স্বাস্থ্যবিধি মেনে হাওর এলাকায় নির্বিঘ্নে চলাচল করতে পারেন, তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের অনুরোধ করে নোটিশ জারি করা হয় কৃষি মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

তবে বাংলাদেশের কৃষিখাতে প্রয়োজন অনুপাতে শ্রমিকের ঘাটতি থাকায় এবং সব এলাকায় সময়মতো শ্রমিক না পৌঁছানোয় বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগের কর্মীদের কৃষকদের ধান কাটায় সহায়তা করার আহ্বান জানানো হয়।

দেশের বেশ কয়েকটি জায়গায় ছাত্রলীগের কর্মীরা কৃষকদের ধান কাটতে সহায়তা করলেও অনেক জায়গাতেই ছাত্রলীগের কর্মীরা শুধু ‘ফটোসেশন’ করেই দায়িত্ব পালন করেছেন বলে অভিযোগ করেছেন কৃষকদের অনেকে।

এই প্রসঙ্গে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেন, “কেউ কেউ হয়তো নিছক মজা করতে অথবা ছবি তুলতে গিয়েছে। কিন্তু ছাত্রলীগ, কৃষকলীগের কর্মীদের অনেকে কৃষকদের ধান কাটায় সাহায্য করেছে, এটাও সত্যি।”

“করোনাভাইরাসে লকডাউন থাকায় এবার শ্রমিক পাওয়া যাবে না, এই আশঙ্কা আগে থেকেই ছিল। তাই অনেক জায়গায় ছাত্রলীগ, কৃষকলীগের ছেলেমেয়েরা স্বপ্রণোদিত হয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।”

তিনি মন্তব্য করেন কোথাও কোথাও শুধু দেখানোর জন্য ধান কাটার অনুষ্ঠান করা হলেও অনেক জায়গাতেই ‘প্রতীকী’ ধান কাটার অনুষ্ঠানের ছবি মানুষকে উদ্বুদ্ধ করেছে।
Iসুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ধান কাটার মত কার্যক্রমের সুফল ভোগ করা সম্ভব হবে না বলে মনে করেন বিশ্লেষকরা
‘অগ্রাধিকার’ ভিত্তিতে কাজ করা উচিত দায়িত্বশীলদের

সমাজবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক সামিনা লুতফা মনে করেন বর্তমান সময়ের রাজনীতিতে মূলধারার গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়া নিজেকে প্রকাশের মঞ্চ হিসেবে কাজ করায় রাজনৈতিক কর্মীরা মিডিয়াকে ব্যবহার করে নিজের প্রচারের নিশ্চয়তা চায় বলে ক্রমাগত এই ধরণের ঘটনা ঘটছে।

তিনি বলেন, “অনেকে মিলে একজনকে ত্রাণ দিচ্ছে বা ত্রাণ দিয়ে ছবি তোলার পর ত্রাণ আবার ফেরত নিয়ে নিচ্ছে - এমন ঘটনাও আমরা শুনেছি।”

“সরকারের শীর্ষ পর্যায়ে দায়িত্বশীলরা সময়মতো তাদের আসল কাজটি করেননি, তাই এখন তাদের ব্যর্থতাটা প্রকাশিত হয়ে পড়ছে। আর নিজেদের ব্যর্থতা ঢাকার জন্য এখন এরকম লোক দেখানো কাজকর্ম করছেন তারা।”

সুষ্ঠু সরবরাহ ব্যবস্থাপনা নিশ্চিত না করলে ধান কাটার মত কার্যক্রমের সুফল ভোগ করা সম্ভব হবে না বলে সামিনা লুতফা মন্তব্য করেন।

তিনি বলেন, “কৃষকের ধান কেটে দেয়ার চেয়ে তারা ধানের সঠিক দাম পায় কিনা, তা নিশ্চিত করা উচিত।”

“লকডাউনের সময় বহু এলাকায় লাখ লাখ মানুষের ঘরে খাবার নেই। এই ধান কেটে কী লাভ যদি তা মানুষের ঘরে পৌঁছেই দেয়া না যায়?”

সুষ্ঠু সরবরাহ পদ্ধতি থাকলে বিভিন্ন এলাকায় উৎপাদিত পচনশীল পণ্য - দুধ, ডিম, সবজি - সময়মত বাজারজাত করলে এই লকডাউনের মধ্যে আরো কম সংখ্যক মানুষ খাদ্যাভাবে পড়তো বলে মনে করেন তিনি।

“সত্যিকারের সদিচ্ছা এবং প্রস্তুতি থাকলে কৃষি মন্ত্রণালয় তার আঞ্চলিক সংস্থাগুলোর সাথে সমন্বয় করে কৃষকদের উৎপাদিত পণ্য বাজার পর্যন্ত পৌঁছে দিতে পারতো।”"এখন তাদের ব্যর্থতা সামনে আসায় নানা ধরনের কাজকর্ম করে তারা মানুষের মনোযোগ ঘুরানোর চেষ্টা করছেন,” বলেন সামিনা লুতফা।



এ পাতার আরও খবর

বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয় ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা আজ থেকে সারা দেশে মিলবে হামের টিকা
আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড আড়াই হাজার টাকাসহ’ কিষাণ-কিষাণির হাতে উঠলো “কৃষক কার্ড
বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ বাংলা নববর্ষের আত্মপরিচয়ের অনন্য প্রতীক পহেলা বৈশাখ
মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে স্কুল-কলেজে সপ্তাহে ৩ দিন অনলাইন ক্লাস
নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী  তারেক রহমান নেতাকর্মীদের উৎসাহ দিতে প্রথমবার নয়া পল্টনের কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান
পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার পদ্মায় বাসডুবি: ২৪ জনের মরদেহ উদ্ধার
‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী ‘জ্বালানি পরিস্থিতি’ নিয়ে বিশেষ বৈঠক,স্বাধীনতা দিবসে স্মারক ডাক টিকিট উন্মোচন করলেন প্রধানমন্ত্রী
জেট ফুয়েলের দাম বাড়লো  ৮০ শতাংশ জেট ফুয়েলের দাম বাড়লো ৮০ শতাংশ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প