বুধবার, ৬ মে ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিক্ষাঙ্গন | শিরোনাম | সাবলিড » ৩০ মে পর্যন্ত স্কুল–কলেজ ছুটি
৩০ মে পর্যন্ত স্কুল–কলেজ ছুটি
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক, ঢাকা: করোনাভাইরাসের কারণে স্কুল-কলেজের ছুটির মেয়াদ ৩০ মে পর্যন্ত নির্ধারণ করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। এ বিষয়ে আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়শিক্ষা মন্ত্রণালয় আদেশ জারি করা হয়েছে। করোনাভাইরাসের কারণে গত ১৮ মার্চ থেকে দেশের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে।
অবশ্য সরকার থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে, করোনাভাইরাসের বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এই ছুটি আগামী সেপ্টেম্বর পর্যন্ত গড়াতে পারে। পূর্বঘোষিত শিক্ষাপঞ্জিতে রমজান, ঈদসহ বিভিন্ন উপলক্ষে মাধ্যমিক স্কুলের ছুটি ৩০ মে পর্যন্ত নির্ধারণ করা আছে। আর এসব উপলক্ষের পাশাপাশি গ্রীষ্মকালীন ছুটি মিলিয়ে শিক্ষাপঞ্জিতে কলেজে ছুটি আছে আগামী ১৮ জুন পর্যন্ত। এখন দুই ধরনের প্রতিষ্ঠানের ছুটি ৩০ মে পর্যন্ত করা হলো।
ছুটির আদেশে বলা হয়, ছুটির সময়ে নিজেদের ও অন্যদের সুরক্ষার জন্য নিজ নিজ বাসস্থানে অবস্থান করতে হবে। এ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধকালে ষষ্ঠ থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা নিয়মতিভাবে সংসদ টিভি বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ‘আমার ঘরে আমার স্কুল’ অনুষ্ঠানের শ্রেণিপাঠ গ্রহণ করবে। আর কলেজ পর্যায়ে অধ্যক্ষরা নিজস্ব ব্যবস্থাপনায় তথ্যপ্রযুক্তি ব্যবহার করে দূরশিক্ষণ পদ্ধতিতে শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখবেন।




নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না 