বৃহস্পতিবার, ৭ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » ইউরোপভিত্তিক দুটি সন্ত্রাসীবাহিনীকে ধ্বংস করেছে ইরান
ইউরোপভিত্তিক দুটি সন্ত্রাসীবাহিনীকে ধ্বংস করেছে ইরান
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি সন্ত্রাসী গ্রুপ ধ্বংস করা হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সেখানে অভিযান চালায় এবং এতে দুটি সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস হয়। এসব সন্ত্রাসী প্রতিবেশী দেশ থেকে ইরানে প্রবেশ করেছিল এবং তারা ইরানের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল।
গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় ১৬ সন্ত্রাসীকে আটক করা হয় এবং দুটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল, দুটি গ্রেনেড, সাতটি ম্যাগজিন ও ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গোয়েন্দা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের রিপোর্টে আরো বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হচ্ছে একটি আরব প্রতিক্রিয়াশীল রাষ্ট্র সমর্থিত নেতা এবং তার তৎপরতা মূলত ইউরোপভিত্তিক। আটক সন্ত্রাসীদের অনেকেই ইরানের পশ্চিমাঞ্চলের অসহায় সাধারণ জনগণকে হত্যা করে এবং খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতো। ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 