শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩

BBC24 News
বুধবার, ১৩ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের হাওরাঞ্চেল কৃষকদের ফসল ঘরে তুলতে পারছে কি?
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » বাংলাদেশের হাওরাঞ্চেল কৃষকদের ফসল ঘরে তুলতে পারছে কি?
১৬৩৩ বার পঠিত
বুধবার, ১৩ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাংলাদেশের হাওরাঞ্চেল কৃষকদের ফসল ঘরে তুলতে পারছে কি?

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক:বাংলাদেশে প্রাকৃতিক দুর্যোগে ফসলহানির ঘটনাও ঘটে প্রায়শই। অকাল বন্যার আগেই যা সহজেই ঘরে তুলতে পারবে তারা। আগাম জাত হিসেবে কৃষক এতদিন ব্রি-২৮ ধান চাষ করে এসেছেন। কিশোরগঞ্জের হাওরাঞ্চেল প্রতি বছরই বোরো ধানের ব্যাপক আবাদ হয়। তাই কৃষকরা এমন ধানের আবাদ করতে চান যা স্বল্প সময়ের মধ্যে কেটে ঘরে তোলা যায়। ব্রি- ৮৪ ধান তাদের সেই আশা পূরণ করবে। মাত্র ১৩৭ দিনেই এই ধান কেটে ঘরে তুলেছেন কৃষক। প্রোটিন, জিংক ও আয়রন সমৃদ্ধ নতুন জাতের এই ধান এরইমধ্যে সাড়া ফেলেছে কৃষকের মাঝে। আগ্রহ দেখে কৃষি বিভাগও পুরো জেলায় ধানের নতুন জাতটি ছড়িয়ে দিতে চাষাবাদ বাড়ানো, বীজ সংগ্রহসহ নিয়েছে নানা উদ্যোগ।

হাওরের কৃষকরা এমন একটি জুতসই জাতের ধানের সন্ধানে ছিল বহুদিন। তবে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট এ জাতের চেয়ে আরও আগাম জাতের ব্রি-৮৪ ধান তুলে দিয়েছে কৃষকের হাতে। যার ফলন বেশি এবং পুষ্টি সমৃদ্ধ। স্বল্পমেয়াদী হওয়ায় হাওরের মতো নিচু জায়গায় ধানটি খুবই উপযোগী হবে বলে মনে করা হচ্ছে।

ব্রি-৮৪ ধান কেটে বাড়ি নিয়ে যাচ্ছেন কৃষকপাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা গ্রামের কৃষক সবুজ মিয়া বলেন, ‘কৃষি বিভাগের পরামর্শে জমিতে এই ধান রোপণ করি। স্বল্পমেয়াদী, রোগ-বালাই কম থাকায় অল্প খরচ হয়েছে ব্রি-৮৪ ধান চাষ করতে। আগাম অন্য জাতের ধানের চেয়ে এর ফলনও বেশি। এবারই প্রথম চাষ করছি। আর ব্রি-২৮ এর চেয়ে ৭/৮ মণ ধান বেশি পেলাম। তাই হাওরাঞ্চলসহ স্থানীয় কৃষকদের মাঝে এ ধানের কদর বেড়েছে অনেক।’

একই এলাকার রহমত আলী যেন নতুন জীবনের ছোঁয়া পেলেন এই ধান চাষ করে। তিনি বলেন, ‘নতুন জাতের ব্রি-৮৪ ধান চাষ করে বেশ আনন্দ পেলাম। খুব দ্রুত এই ধান পেকেছে। যার ফলে বৃষ্টি বা অকাল বন‌্যায় ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না। তাছাড়া এই ধান খুবই পুষ্টিকর। আর ফলনও হয়েছে, আশার চেয়ে বেশি। তাই ফলনের অর্ধেক আমরা নিজেদের খাবারের জন‌্য রেখে বাকি অর্ধেক বিক্রি করবো।’

পাকুন্দিয়া উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ হামিমুল হক সোহাগ জানান, কৃষি বিভাগের একটি প্রকল্পের অধীনে জেলার পাকুন্দিয়া উপজেলার আদিত্যপাশা গ্রামে ২০ জন কৃষক ১৫ বিঘা জমিতে প্রথমবারের মতো ব্রি-৮৪ ধান চাষ করেছেন। মাত্র ১৩৭ দিনে পেকে যাওয়া ধান, এখন ঘরে তুলেছেন তারা। ফলনও হয়েছে প্রত্যাশার চেয়ে বেশি। উৎপাদিত এই ধানের অর্ধেক রাখা হবে বীজের জন্য। যে বীজ আগামী বোরো মৌসুমে চাহিদা মেটাবে কৃষকের।

পাকুন্দিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল হাসান আলামিন জানান, এ জাতে প্রতি হেক্টর জমিতে ছয় থেকে সাড়ে ছয় মেট্রিক টন ধান পাওয়া যায়। যা অন্য আগাম জাতের চেয়ে বেশি। রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণও অনেক কম। কম সময়ে পেকে যাওয়ায় আগেভাগে কাটা যায় এই ধান। নতুন জাতটি পুষ্টির চাহিদা পূরণের পাশাপাশি নিরাপদ কৃষিতেও ভূমিকা রাখবে তাদের বিশ্বাস।



আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না