শুক্রবার, ১৫ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য লড়াই ছিন্ন হতে পারে
চীন ও আমেরিকার মধ্যে বাণিজ্য লড়াই ছিন্ন হতে পারে
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,ওয়াশিংটন থেকে: আমেরিকা ও চীনের মধ্যে দীর্ঘদিন ধরে বাণিজ্য নিয়ে টানাপড়েন চলছে এবং দু পক্ষই একে অপরের বিরুদ্ধে শাস্তিমূলক বাড়তি বাণিজ্য শূল্ক আরোপ করেছে। পরে অবশ্য একটু চুক্তি হয়েছে তবে তা নিয়েও স্বস্তিতে নেই দু দেশ।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে আলোচনায় তার কোনো আগ্রহ নেই এবং দেশটির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা হতে পারে। ফক্স বিজনেস টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্প একথা বলেন। তার এ সাক্ষাৎকার গতকাল (বৃহস্পতিবার) সম্প্রচারিত হয়।
ট্রাম্প বলেন, জানুয়ারি মাসে চীনের সঙ্গে তার যে চুক্তি হয়েছিল সেই চুক্তি ঠিকমতো রক্ষা করতে ব্যর্থ হয়েছে বেইজিং। তিনি বলেন, বাণিজ্য চুক্তি তারা রক্ষা করে নি এবং আবারো একই ঘটনা ঘটতে দেয়া ঠিক হবে না। ট্রাম্প বলেন, “মহামারীর পর আমি মনে করি চীনা প্রেসিডেন্টের সঙ্গে আলোচনা করার কোন প্রয়োজন নেই। আমি এখন তার সাথে কথা বলতে চাই না।”
এদিকে, চীনা এসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল ট্রেড-এর বিশেষজ্ঞ কমিটির ডেপুটি চেয়ারম্যান লি ইয়ং বলেন, তার দেশ এখনো আশা করে বাণিজ্যের বিষয়টি আমেরিকা রাজনীতিকীকরণ করবে না কারণ তা কোনো পক্ষের জন্যই মঙ্গলজনক হবে না।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 