শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান ২৭
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান ২৭
১১০২ বার পঠিত
রবিবার, ২৪ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

করোনায় আক্রান্ত দেশের তালিকায় বাংলাদেশের স্থান ২৭

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা:বাংলাদেশে ঈদ উদযাপনে গ্রামের দিকে হুড়মুড় করে হাজার হাজার মানুষ বেড়িয়ে পড়েছেন। যে যেভাবে পারেন তা নিয়ে ছুটছেন প্রিয়জনদের নিয়ে । শুরু থেকে এ নিয়ে কখনো কড়াকড়ি কখনো শর্তযুক্ত আবার কখনো নিরাপত্তা চৌকি বসিয়ে লোকজনকে ঢাকা ছাড়তে বারণ করা হয়।শুক্রবার কোন ঘোষণা ছাড়াই কড়াকড়ি একদম শিথিল করা হয়। গণপরিবহন না থাকলেও মানুষজন মাইক্রোবাস, ব্যক্তিগত গাড়ি কিংবা ট্রাকে করে গন্তব্যে যাচ্ছেন। এখানে স্বাস্থ্যবিধি একদম উপেক্ষিত। সামাজিক দূরত্ব দূরের কথা। মুখে মাস্ক পর্যন্ত নেই। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ও স্বনামখ্যাত মেডিসিন বিশেষজ্ঞ ডা. এবি এম আবদুল্লাহ এতে বিপদের আশংকা দেখছেন। এই সংবাদদাতাকে তিনি বলেন, ঢাকা হচ্ছে করোনা ভাইরাসের হটস্পট। এখান থেকে যারা যাচ্ছেন তারা যে এই ভাইরাস বহন করে নিয়ে যাচ্ছেন না এর গ্যারান্টি কোথায়? তিনি বলেন, একদিন গ্রামগুলো অনেক নিরাপদ ছিল। এখন আর নিরাপদ থাকবে না।

ওদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় ১ হাজার ৮৭৩ জন আক্রান্ত হয়েছেন। মারা গেছেন ২০ জন। প্রতিদিনই বাংলাদেশের অবস্থান পাল্টাচ্ছে। আক্রান্ত দেশগুলোর তালিকায় বাংলাদেশের স্থান এখন ২৭তম। এই মুহূর্তে সরকারি হিসেবে ৩২ হাজার ৭৮ জনের শরীরে করোনার সন্ধান মিলেছে। বেসরকারি হিসেবে এই সংখ্যা অনেক বেশি। করোনা উপসর্গ নিয়ে অনেকেই মারা যাচ্ছেন। তাদের নাম সরকারি তালিকায় লিপিবদ্ধ হচ্ছেনা। আন্তঃবাহিনী জনসংযোগ দপ্তর থেকে জানানো হয়েছে করোনায় সশস্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত ১০২০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। এরমধ্যে ৯৩৩ জন বিভিন্ন সিএমএইচ-এ চিকিৎসা নিচ্ছেন। এ পর্যন্ত ১০ জন মারা গেছেন। বেশ কিছু শীর্ষ স্থানীয় ব্যবসায়ী করোনায় আক্রান্ত হয়েছেন। অন্যতম শিল্পগোষ্ঠী এস আলম গ্রুপের একজন পরিচালক গতরাতে মারা গেছেন।

ঈদের জামাত ঘরে পড়া যাবে কিনা এ নিয়ে বিতর্কের কিনারা হয়নি। ইসলামিক ফাউন্ডেশন বলেছে, সংক্রমণ রোধে এবার খোলাস্থান বা ঈদগাহে নামাজ পড়া যাবে না। মসজিদে বা বাড়িতে পড়ার ব্যাপারে পরামর্শ দেয়া হয়েছে। ইসলামী চিন্তাবিদদের মধ্যে এ নিয়ে দুটি মত রয়েছে। একটি হলো হানাফি মতামত। যেখানে বলা হয়েছে ঈদের সালাত সামাজিক ইবাদত। সেজন্য এটা ঘরে পড়া যাবেনা। অন্যদিকে কোন কোন চিন্তাবিদ বলছেন, কেউ যদি বাইরে পড়ার সুযোগ না পায় তাহলে সে ঘরে ঈদের সালাত আদায় করতে পারবে।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান জাতিসংঘের অধিবেশে আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান
কে হলেন  জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬ কে হলেন জোহেইরি মোলা মিস” মিস ওয়ার্ল্ড ২০২৬

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না