রবিবার, ২৪ মে ২০২০
প্রথম পাতা » আমেরিকা | আর্ন্তজাতিক | পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ট্রাম্পের করোনা রক্ষা ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
ট্রাম্পের করোনা রক্ষা ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে: গবেষণা
বিবিসি২৪নিউজ,ফরিদা ইয়াসমিন,যুক্তরাষ্ট্র থেকে :মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা থেকে রক্ষা পেতে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ খাওয়ার কথা জানিয়েছেন । ট্রাম্প এই ওষুধকে করোনার প্রতিষেধক হিসেবে দাবি করলেও চিকিৎসা বিজ্ঞানীরা বলেছেন, এই ওষুধ মৃত্যুঝুঁকি বাড়াচ্ছে।ব্রিটিশ জনস্বাস্থ্য ও চিকিৎসা সাময়িকী ল্যানসেট-এর এক গবেষণায় এই তথ্য উঠে এসেছে। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, করোনায় এই ওষুধ খেলে হৃদযন্ত্রে সমস্যা সৃষ্টি হতে পারে।
ল্যানসেট-এর গবেষণায় বলা হয়, করোনা রোগীদের চিকিৎসায় ম্যালেরিয়ার ওষুধ হাইড্রোক্সিক্লোরোকুইন ব্যবহারের কোনো উপকারিতা নেই। ল্যানসেট-এর গবেষণাটি ৯৬ হাজার করোনা রোগীর ওপর করা হয়। তাদের মধ্যে প্রায় ১৫ হাজার রোগীকে হাইড্রোক্সিক্লোরোকুইন বা একই জাতীয় ওষুধ দেওয়া হয়েছিল।
গবেষণায় দেখা যায়, তুলনামূলকভাবে হাইড্রোক্সিক্লোরোকুইন গ্রহণকারী করোনা রোগীদের হাসপাতালে মৃত্যুর আশঙ্কা ও হৃদযন্ত্রে সমস্যার অভিযোগ বেশি। গবেষকেরা সতর্ক করেছেন, ক্লিনিক্যাল ট্রায়াল ছাড়া কোনোভাবেই হাইড্রোক্সিক্লোরোকুইন ওষুধ করোনার চিকিৎসায় ব্যবহার করা উচিত হবে না।
সোমবার ট্রাম্প জানান, তিনি করোনার প্রতিষেধক হিসেবে নিয়মিত হাইড্রোক্সিক্লোরোকুইন ওধুষ খাচ্ছেন। কারণ, তিনি মনে করেন, এই ওষুধ ভালো। এই ওষুধ সম্পর্কে অনেক ভালো কথা শুনেছেন তিনি। হাইড্রোক্সিক্লোরোকুইনের সঙ্গে জিঙ্কও খাওয়ার কথা জানান ট্রাম্প।




আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না
ইরান যুদ্ধে প্রকাশ্যে মার্কিন প্রশাসনের অন্তর্দ্বন্দ্ব
‘বোয়িং কেনায় ধন্যবাদ, শিগগিরই সাক্ষাতের প্রত্যাশায় আছি : প্রধানমন্ত্রীকে ট্রাম্পের চিঠি
বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসার স্থগিতাদেশ তুলে নিল যুক্তরাষ্ট্র
ইরানে পারমাণবিক হামলা চালাতে পারে ডোনাল্ড ট্রাম্প
আমেরিকার গ্রিন কার্ড প্রত্যাশীদের জন্য ভিসা বুলেটিন প্রকাশ
বাংলাদেশসহ ৭৫ দেশের ট্রাম্পের ভিসা স্থগিতের সিদ্ধান্ত বাতিল করেছেন মার্কিন আদালত 