শুক্রবার, ২৯ মে ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত
লিবিয়ায় মানবপাচারকারীদের গুলিতে ২৬ বাংলাদেশি নিহত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: লিবিয়ায় ইংরেজি সংবাদমাধ্যম ‘দ্য লিবিয়া অবজারভার’ নিজেদের ফেসবুক পেজে জানায়,২৬ বাংলাদেশিকে গুলি করে হত্যা করেছে স্থানীয় এক মানবপাচারকারীর পরিবারের সদস্যরা। এ ঘটনায় আরও ৪ আফ্রিকান নাগরিক নিহত হয়েছেন। সংশ্লিষ্ট মানবপাচারকারীর মৃত্যুর বদলা হিসেবে তার পরিবার এ হত্যাযজ্ঞ চালায় বলে খবরে প্রকাশ।
বৃহস্পতিবার (২৮ মে) রাত পৌনে ৯টার দিকে দেশটির বাংলাদেশিরা মিজদা শহরে মানবপাচারকারীর জিম্মি ছিলেন। দেশটির জাতিসংঘ সমর্থিত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়, এর আগে গত মঙ্গলবার (২৬ মে) রাতে কোনোভাবে ওই পাচারকারী জিম্মি অভিবাসীদের হাতে খুন হন। ওই ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার সহযোগী ও আত্মীয়স্বজনরা জিম্মি অভিবাসীদের ক্যাম্পে নির্বিচারে গুলি চালালে ঘটনাস্থলেই ২৬ বাংলাদেশিসহ মোট ৩০ জন মারা যান।
এ ঘটনায় আরও ১১ বাংলাদেশি মারাত্মকভাবে আহত। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।লিবিয়া প্রবাসী কল্যাণ ফোরামের ফেসবুক পেজেও এ খবর জানানো হয়েছে।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 