শিরোনাম:
●   শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক ●   ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান ●   পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল ●   ৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ●   যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ ●   মধ্যপ্রাচ্যে শান্তি চায় না ইসরায়েল,চিরস্থায়ী যুদ্ধের’ ছক তৈরি নেতানিয়াহু সরকারের ●   ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’ ●   ইরান ইস্যুতে ট্রাম্পকে ‘ব্যাপক সহায়তা’ দিচ্ছে “নেটো”: মার্ক রুটে ●   হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান ●   আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
ঢাকা, রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ২৯ চৈত্র ১৪৩২

BBC24 News
শুক্রবার, ২৯ মে ২০২০
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » সরাইলে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার
প্রথম পাতা » জেলার খবর | প্রিয়দেশ » সরাইলে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার
১৬৭১ বার পঠিত
শুক্রবার, ২৯ মে ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরাইলে নির্বাহী অফিসারের হস্তক্ষেপে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার

---ব্রাহ্মণবাড়িয়া,সরাইল প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার পাকশিমুল ইউনিয়নে এলাকায় গরিব ও দুস্থ মানুষদের জন্য বরাদ্দকৃত খাদ্য বান্ধব কর্মসূচির ১০ টাকা কেজি ধরের চাল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম মোসার হস্তক্ষেপে ২১ বস্তা সরকারি চাল উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে হাবিবুর রহমান ও আজিজুর রহমানের বাড়ি থেকে ২১ বস্তা সরকারি চাল জব্দ করেন। এসব চালের বস্তায় খাদ্য অধিদপ্তরের সীল যুক্ত সহ প্রতিটি বস্তায় লেখা রয়েছে “শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ।” এসময় পুলিশ অভিযানে পাকশিমুল বাজার এলাকায় একটি রাইছ মিলে এবং একটি ‘স’ (করাত) মিলে আরও কয়েক বস্তা সরকারি চাল পাওয়া যায়। কিন্তু রাতে মিল দুটিতে লোকজন না থাকায় পুলিশ এ চালের বস্তাগুলো জব্দ করতে পারেনি।

স্থানীয় লোকজন জানান, ক’দিন আগেও পাকশিমুল ইউনিয়নের একটি গ্রাম থেকে ২০ বস্তা সরকারি চাল জব্দ করে পুলিশ। আজ নৌকাঘাট এলাকা থেকে ২১ বস্তা চাল উদ্ধার হলো। এখানে একদিন আগে আরও বেশকয়েক বস্তা সরকারি চাল ছিল। সম্ভবত গতরাতে এসব চাল নৌপথে পাচার করা হয়েছে।

এ বিষয়ে অরুয়াইল পুলিশ ফাঁড়ির ইনচার্জ হোসাইন মোহাম্মদ কামরুজ্জামান বলেন, বৃহস্পতিবার রাতে ইউএনও স্যারের ফোন পেয়ে পাকশিমুল বাজার সংলগ্ন নৌঘাট এলাকায় অভিযান চালিয়ে ২১ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। এ ঘটনায় কাউকে আটক করা যায়নি।

সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম মোসা বলেন, রাতে গোপন সূত্রে খবর পেয়ে আমি ঘটনাস্থলে পুলিশ পাঠালে এসব চালের বস্তা উদ্ধার হয়। চালগুলো নিয়মমাফিক দুস্থদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে এবং এ চাল পাচারের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়ার চেষ্টাও চালানো হবে।



আর্কাইভ

শাহবাজ শরিফ ও জেডি ভ্যান্স বৈঠক
ইসলামাবাদে আলোচনার মধ্যেই সুখবর পেল ইরান
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজের সঙ্গে বৈঠক করল ইরানি প্রতিনিধিদল
৪০০০০ কিলোমিটার গতি, ২৭০০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা : শেষ দিনে নভোচারীদের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা
যুক্তরাষ্ট্র-ইরান সংলাপ: সর্বোচ্চ সতর্কতায় ইসলামাবাদ
ইরানের হামলায় উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটিগুলো এখন ‘অকার্যকর’
হরমুজ প্রণালিতে টোল আদায়ে চীনা মুদ্রা নিচ্ছে ইরান
আবু সাঈদ হত্যা মামলা: দুই পুলিশ সদস্যর মৃত্যুদণ্ড
অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে যাওয়া জাহাজকে হামলার ‘লক্ষ্যবস্তু বানানোর’ সতর্কতা ইরানের
ভিসা-সেবার ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের সতর্ক করেছে ১৩ দেশ