মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার সঙ্গে তুরস্কের ক্ষেপণাস্ত্র এস-৪০০’র নতুন চুক্তি
রাশিয়ার সঙ্গে তুরস্কের ক্ষেপণাস্ত্র এস-৪০০’র নতুন চুক্তি
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক : রাশিয়া থেকে অত্যাধুনিক এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার নতুন চালান গ্রহণের ব্যাপারে তুরস্ক এবং রাশিয়া চুক্তিতে পৌঁছেছে। তুরস্কের সামরিক বাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
তুরস্কের এনটিভি টেলিভিশনকে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (সোমবার) ইসমাইল দেমির নামে একজন তুর্কি শীর্ষ পর্যায়ের কর্মকর্তা জানিয়েছেন, দু’পক্ষ এস -ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থার দ্বিতীয় চালানের ব্যাপারে চূড়ান্ত চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তির আওতায় রাশিয়া তুরস্কের কাছে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রযুক্তি হস্তান্তর করবে এবং যৌথভাবে তা উৎপাদন করবে। তিনি জানান, তুরস্ক ও রাশিয়া এই চুক্তি বাস্তবায়নের ব্যাপারে আরো আলোচনা করছে।
রাশিয়া তেকে বিমানে করে তুরস্কে আনা হয় এস-৪০০ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা
তুরস্কের এ কর্মকর্তা জানান, করোনাভাইরাসের মহামারীর কারণে রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কার্যক্রমের গতি কিছুটা কমেছে। এ কারণে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র ব্যবস্থা চালু করতে দেরি হচ্ছে। এ ব্যবস্থা আরো আগেই চালু করার কথা ছিল।
ইসমাইল দেমির জানান, রাশিয়া থেকে এস-ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করা সত্ত্বেও আঙ্কারা এখনো আমেরিকার কাছ থেকে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ব্যাপারে আগ্রহী। তবে এ ব্যাপারে ওয়াশিংটনের কাছ থেকে পরিষ্কার কোন বার্তা পাওয়া যায় নি।




পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স, চলছে তুমুল লড়াই
মিয়ানমারের সেনাপ্রধান মিন অং হ্লাইং প্রেসিডেন্ট নির্বাচিত
স্থল অভিযান হলে যুক্তরাষ্ট্রের সেনারা কেউ জীবিত ফিরতে পারবে না : ইরানি সেনাপ্রধান
যুক্তরাষ্ট্রের সেনাপ্রধানকে অপসারণ
ব্যাপক হামলার পরও ইরানের ক্ষেপণাস্ত্র শক্তি এখনো অটুট: মার্কিন গোয়েন্দা তথ্য
প্যাট্রিয়ট বিমান প্রতিরক্ষাব্যবস্থা যুক্তরাষ্ট্রকে দেয়নি: পোল্যান্ড
হরমুজ প্রণালি বলপ্রয়োগে খোলা বাস্তবসম্মত নয়: মাক্রোঁ, উপসাগরে আটকা ২১৯০ নৌযান
আগামী দুই সপ্তাহের মধ্যে ইরান ‘প্রস্তর যুগে’ ফিরে যাবে: ট্রাম্প
ট্রাম্পের ভাষণ শেষ হতেই ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ছুড়ল ইরান
রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, নিহত ২৯ 