শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
মঙ্গলবার, ৯ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অনলাইনে এনআইডি পেলেন ১০ লাখ নাগরিক
প্রথম পাতা » প্রিয়দেশ | শিরোনাম | সাবলিড » অনলাইনে এনআইডি পেলেন ১০ লাখ নাগরিক
১৫৪০ বার পঠিত
মঙ্গলবার, ৯ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অনলাইনে এনআইডি পেলেন ১০ লাখ নাগরিক

---বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: ঘরে বসে কোনো ধরনের ভোগান্তি ছাড়াই জাতীয় পরিচয়পত্র (এনআইডি) হাতে পেয়েছেন ১০ লাখ নাগরিক এমনটাই জানিয়েছেন, নির্বাচন কমিশনে (ইসি)।এছাড়া অনলাইন সেবায় ব্যাপক সাড়া পড়েছে। ।ইসির এনআইডি শাখা জানিয়েছে, গত ২৬ এপ্রিল অনলাইনে নিজের এনআইডি নিজেই ডাউনলোড করার সেবা উদ্বোধন করে সংস্থাটি। এক্ষেত্রে ১০৫ নম্বরে এসএমএস পাঠানাের মাধ্যমে নিজ এনআইডি নম্বরও জানা যাচ্ছে। আবার ইন্টারনেট লিংকে (https://services.nidw.gov.bd) লগইনের মাধ্যমে নিজ এনআইডি নম্বর জানা ছাড়াও অনলাইন কপি পাচ্ছেন নাগরিকরা। এই এনআইডি দেখতে হুবহু লেমিনেটিং করা এনআইডির মতো। এটি ডাউনলোডের পর প্রিন্ট করে কেবল লেমিনেটিং নিজে থেকে করে নিলেই হয়।

গত ২ মার্চ হালনাগাদ ভোটার তালিকায় যুক্ত হয়েছেন ৬৭ লাখ ৫৮ হাজার নতুন ভােটার। মূলত, তাদের কথা মাথায় রেখেই সেবাটি চালু করে নির্বাচন কমিশন।

ইসি কর্মকর্তারা বলছেন, একটি দুয়ার বন্ধ হলে আরেকটি দুয়ার যেমন খুলে যায়, তেমনি করোনার কারণে এনআইডি সার্ভিসের ভার্চ্যুয়াল দুয়ারও খুলে গেছে। এতে ইসির নিজের যেমন লাভ হয়েছে, তেমনি নাগরিকদেরও ভোগান্তি কমেছে।

ইসির এনআইডি অনুবিভাগের কমিউনিকেশন শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্কোয়াড্রন লিডার কাজী আশিকুজ্জামান জানিয়েছেন, অনলাইন সেবায় ব্যবহৃত কার্ড ম্যানেজমেন্ট সফটওয়ার-সিএমএস ব্যবহার করে জাতীয় পরিচয়পত্র ডাইনলোড করেছেন ৯ লাখ ৮০ হাজার নতুন ভোটার।

ইসির ওয়েবসাইট (https://services.nidw.gov.bd) ভিজিট বা ব্যবহার করেছেন ১২ লাখ ১১ হাজার জন নাগরিক। নতুন ভোটার হওয়ার জন্য আবেদন করেছেন ১১ হাজার নাগরিক। এছাড়া এনআইডি সংশোধনের আবেদন করেছেন ৪ হাজার ৩০০ ভোটার। আর হারানো এনআইডি কার্ড পুনঃউত্তলন করেছেন ৭৫০ জন।

স্ট্যাটাসইসির এনআইডি অনুবিভাগের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাইদুল ইসলাম জানান, এ প্রক্রিয়ায় আমাদের ৬ কোটি ৭০ লাখ টাকা সাশ্রয় হবে। এছাড়া সময়ও বেঁচে যাচ্ছে। সেবাগ্রহীতাদেরও সময় এবং অর্থের অপচয় কমছে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ সেবার লক্ষ্য নিয়ে কাজ করছি। আর সে ভাবনা থেকেই নাগরিকের দোরগোড়ায় কেবল নয়, হাতের মুঠোয় সেবা পৌঁছে দিয়েছি।

ঘরে বসেই নিজের এনআইডি নিজেই ডাউনলোড করতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করছেন ভোটাররা। এম পাভেল হাসান নামে একজন তার ফেসবুকে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, একটা বড় ঝামেলা থাকা সত্ত্বেও আজ ৬দিন পর সংশোধন হলো এনআইডি। এবং ডাউনলোডও করলাম। ধন্যবাদ ইসি, সুন্দর একটা ব্যবস্থা করার জন্য।

অনেকে সেবা না পাওয়ার কথাও সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন। তবে ইসি কর্মকর্তারা বলছেন, যারা কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না বলে অভিযোগ তুলছেন, তারা হয়তো সঠিকভাবে সব প্রক্রিয়া সম্পন্ন করছেন না। ১০ লাখ ভোটার নিজেই নিজের এনআইডি ডাউনলোড করেছেন। অন্যদের না পাওয়ার কোনো কারণ নেই।

বর্তমানে ইসির সার্ভারে ১১ কোটি ভোটারের তথ্য আছে। এদের প্রথমে এনআইডি সরবরাহ করে পরবর্তী স্মার্টকার্ড দিচ্ছে ইসি। যারা এখন লেমিনেটিং করা কার্ড নিচ্ছেন বা নিজে এনআইডি নিজেই ডাউনলোড করে নিচ্ছেন, তারাও পরবর্তীতে স্মার্টকার্ড পাবেন। বর্তমানে বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরি ইসিকে স্মার্টকার্ড তৈরিতে সহায়তা করছে।

অনলাইন সেবা আরো গতিশীল করতে সারাদেশে সব উপজেলা, জেলা, আঞ্চলিক নির্বাচন অফিসের কর্মকর্তাদের বর্তমানে প্রশিক্ষণ দিচ্ছে নির্বাচন কমিশন। প্রশিক্ষণ শেষে এ সেবা আরো তরান্বিত হবে বলে প্রত্যাশা করছে সংস্থাটি।



এ পাতার আরও খবর

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প