শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
শনিবার, ১৩ জুন ২০২০
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে: ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল!
প্রথম পাতা » প্রিয়দেশ | বিশেষ প্রতিবেদন | শিরোনাম | স্বাস্থ্যকথা » কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে: ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল!
১৬৭০ বার পঠিত
শনিবার, ১৩ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ মিলেছে: ফেঁসে যাচ্ছে ইউনাইটেড হাসপাতাল!

---বিবিসি২৪নিউজ,বিশেষ প্রতিবেদক,ঢাকা: ঢাকার ইউনাইটেড হাসপাতালে আগুনে করোনা আইসোলেশন সেন্টারে পাঁচ রোগীর মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষকেই দায়ী করেছে পুলিশের তদন্ত কমিটি৷ রিপোর্টে বলা হয়েছে যে, কর্তৃপক্ষের চরম অবহেলার কারণেই রোগীদের মৃত্যু হয়েছে৷

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তদন্ত কমিটি এরই মধ্যে প্রতিবেদন দাখিল করেছে৷ সেখানে বলা হয়েছে, ওই হাসপাতালের একটি রুম এবং বাইরে সংলগ্ন এলাকায় তাবু দিয়ে আইসোলেশন সেন্টার করা হয়েছিলো৷ রুমে পাঁচটি বেডে ছিলেন পাঁচজন রোগী আর বারান্দার তাবুতে বসতেন চিকিৎসক ও নার্সরা৷ তাবুর এসিতে ‘স্পার্ক’ হয়ে আগুন লাগে৷ এতে এসির নীচে একটি বেডেও আগুন লাগে৷ সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে৷ আগুন লাগার পর চিকিৎসক ও নার্স থাকলেও তারা বের হয়ে যান৷ কেউ রোগীদের রক্ষার চেষ্টা করেননি৷ সেখানে ছিল না আগুন নেভানোর কোন ব্যবস্থা৷

গত ২৭ মে রাতে গুলশানে বেসরকারি ইউনাইটেড হাসপাতালের মূল ভবনের বাইরে নির্মিত করোনা ইউনিটে আগুন লাগে৷ আর সেই আগুনে সেখানে চিকিৎসাধীন পাঁচজন রোগীই মারা যান৷

‘‘তাবুতে একজন ডাক্তার ও দুইজন নার্স ছিলেন৷ কিন্তু আগুন লাগার সঙ্গে সঙ্গেই ডাক্তার চলে যান৷ এরপর নার্সরাও চলে যান,’’ বলেন তদন্তের সুপারভাইজিং কর্মকর্তা গুলশান জোনের ডেপুটি পুলিশ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী৷ ‘‘একজন ক্লিনার ইয়াসিন আরাফাত শুধু তার ফ্লোর পরিস্কার করার ‘মপ’ দিয়ে এসির আগুন নেভানোর চেষ্টা করেন৷ এসি আগুনে গলে গলে বেডের উপর পড়লে সে তা সরানোর চেষ্টা করেন৷ কিন্তু ভেতরের রুমে পাঁচ জন রোগীকে বের করে আনা বা উদ্ধারের কেউই কোনো চেষ্টা করেনি,’’ যোগ করেন তিনি৷

---তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আগুন লাগার দুই আড়াই মিনিটের মধ্যে তাবু ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়৷ রোগীদের কক্ষেও সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে৷ এই ধোঁয়া হয়ে ওঠে প্রাণঘাতী৷ কারণ সেখানে এসি পুড়ছিল, স্যানিটাইজার ছিল, অনেক ধরনের দাহ্য ও ধাতব পদার্থ ছিল৷ আর এই গ্যাসেই পাঁচজন রোগীর মৃত্যু হয়েছে৷

করোনা আইসোলেশন সেন্টারে আগুন নেভানোর কোনো ব্যবস্থা ছিল না৷ এমনকি ছিল না অগ্নি নির্বাপক সিলিন্ডার, যা থাকলে আগুন নেভানো সম্ভব হতো৷ কোনো ফায়ার হাইড্রেন্ট, হোস পাইপ, বালতি বা বালুও ছিল না৷ ছিল না হাসপাতালের কোনো অগ্নি নির্বাপক দলও৷

ইউনাইটেড হাসপাতালে করোনা আইসোলেশন সেন্টার এবং মূল ভবনের বাইরে যে তাবু নির্মাণ করা হয় তারও কোনো অনুমোদন নেয়া হয়নি৷

করোনা আইসোলেশন সেন্টারে আগুন লাগে রাত ৯টা ২০ মিনিটে৷ ফায়ার সার্ভিস খবর পায় আরো ৩৫ মিনিট পর৷ তারা ১০ মিনিটের মধ্যেই চলে আসে৷ রাত নয়টা ৫৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে৷ এরপর তারা পাঁচ রোগীর মৃতদেহ উদ্ধার করে৷

সুদীপ কুমার চক্রবর্তী বলেন, ‘‘ফায়ার সার্ভিস আসার আগে আগুন নেভানো বা ওই পাঁচজন রোগীকে উদ্ধারের কোনো চেষ্টাই করা হয়নি৷ আমরা এই ঘটনায় চরম দায়িত্বহীনতা ও অবহেলার প্রমাণ পেয়েছি, যা শাস্তিযোগ্য অপরাধ৷’’

---‘ফায়ার সার্ভিসেকেও অন্য রোগীরা খবর দিয়েছেন’: ইউনাইটেড হাসপাতালের আইসোলেশন সেন্টারে আগুন লাগার সময় সেখানে ছিলেন ওই সেন্টারে ভর্তি রোগী ভেরন অ্যান্থনী পলের (৭৪) মেয়ে জামাই রোনাল্ড নিকি গোমেজ৷ তিনি সেন্টারের বাইরে ছিলেন৷ ওইদিনই বিকেলে পরীক্ষায় তার শ্বশুরের করোনা নেগেটিভ আসায় তাকে করোনা সেন্টার থেকে হাসপাতালের বেডে নেয়া বা ছেড়ে দেয়ার কথা ছিল৷ সেজন্যই তিনি গিয়েছিলেন৷ কিন্তু মূল ডাক্তার না থাকায় তিনি অপেক্ষা করছিলেন৷

তিনি বলেন, ‘‘আমার সামনেই আগুন লাগে৷ কিন্তু কেউ রোগীদের উদ্ধার বা আগুন নেভানোর চেষ্টা করেনি৷ আমি বারবার হাসপাতালের ভিতরে গিয়ে অনুরোধ করলেও কাজ হয়নি৷ এমনকি ফায়ার সার্ভিসেকেও হাসপাতালের অন্য রোগীরা খবর দিয়েছেন৷ আমি চেষ্টা করেও আমার শ্বশুরকে বাঁচাতে পারিনি৷’’

তিনি বলেন, ‘‘পাঁচজন রোগী হাসাপতাল কর্তৃপক্ষের অবহেলায়ই মারা গেছেন৷’’ এ কারণে তিনি গুলশান থানায় ইউনাইটেড হাসপাতালের বিরুদ্ধে অবহেলাজনিত হত্যার অভিযোগে মামলা করেছেন৷ মামলায় ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক, প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিচালক, চিকিৎসক, নার্স ও করোনা ইউনিটের অন্য কর্মকর্তাদের অভিযুক্ত করা হয়েছে৷

আগামীকাল (১৪ জুন) তদন্ত প্রতিবেদনটি হাইকোর্টে উপস্থাপন করা হবে৷ হাইকোর্ট ২ জুন এ নিয়ে তদন্ত প্রতিবেদনের পাশাপাশি ইউনাইটেড হাসপাতালকেও ব্যাখ্যা দিতে বলেছে৷ ১৪ জুন এইসব প্রতিবেদনের ভিত্তিতে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ ও আইনি ব্যবস্থার নির্দেশ দেবেন আদালত৷ ডেপুটি পুলিশ কমিশনার বলেন, ‘‘নতুন করে মামলার দরকার নাই৷ স্বজনদের দায়ের করা মামলার তদন্ত চলছে৷ দায়ীদের আইনের আওতায় আনা হবে৷ মামলার সঙ্গে তদন্ত প্রতিবেদনটিও সংযুক্ত করা হবে৷ হাসপাতাল কর্তৃপক্ষ কেনোভাবেই এই মৃত্যুর দায় এড়াতে পারে না৷’’

মামলার তদন্তকারীরা জানান, এরইমধ্যে এই ঘটনার জন্য যারা সরাসরি দায়ী তাদের চিহ্নিত করা হয়েছে৷ তাদের গ্রেপ্তার করে আরো যারা দায়ী তাদের চিহ্নিত করা হবে৷ মামলার তদন্তে ফায়ার সার্ভিসের টেকনিক্যাল রিপোর্টও যুক্ত করা হবে৷

ইউনাইটেড কর্তৃপক্ষ এখন চুপ: তবে এই তদন্ত প্রতিবেদন ও মামলা নিয়ে কোনো মন্তব্য করতে চাননি ইউনাইটেড হাসপাতালের যোগাযোগ ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ডা. শাগুফা আনোয়ার৷ তিনি বলেন, ‘‘এখন যেহেতু বিষয়টি একটি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে তাই কোনো মন্তব্য করতে চাই না৷ বিষয়টি আমাদের লিগ্যাল অ্যাডভাইজার দেখছেন৷’’কিন্তু আগুনে পাঁচ রোগীর মৃত্যুর পর তিনি ইউনাইটেড হাসপাতালের কোনো অবহেলা নেই দাবি করে বলেছিলেন, ‘‘আমরা রোগীদের বাঁচাতে প্রাণান্তকর চেষ্টা করেছি৷’’



আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প