শনিবার, ১৩ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » ব্রাজিল কোভিড-১৯ মৃত্যু, বিশ্বে দ্বিতীয় অবস্থানে
ব্রাজিল কোভিড-১৯ মৃত্যু, বিশ্বে দ্বিতীয় অবস্থানে
বিবিসি২৪নিউজ,মিরাজ আহমেদ,ব্রাজিল থেকে: ব্রাজিল ব্রিটেনকে ছাড়িয়ে করোনাভাইরাসের মৃত্যুর সংখ্যা বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে। দেশটির অনেক শহরে চলতি সপ্তাহে বাণিজ্যিক কার্যক্রম পুনরায় খোলার কারণে সংক্রমণের বিস্তার আরও ছড়িয়ে পড়ার উদ্বেগ বৃদ্ধি পাচ্ছে।
যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয় শনিবার ইউটিসি সময় ২টায় ব্রাজিলে মোট মৃতের সংখ্যা ৪১ হাজার ৮শ ২৮ এবং নিশ্চিত সংক্রমণের সংখ্যা ৮ লক্ষ ২৮ হাজার ৮শ ১০ হিসেবে উল্লেখ করে। শুধুমাত্র যুক্তরাষ্ট্রেরই এখন এরচেয়ে বেশি মৃত্যু এবং সংক্রমণ রয়েছে।
করোনাভাইরাস দরিদ্র জনগোষ্ঠীর উপর সবচেয়ে মারাত্মক প্রভাব ফেলছে। দৈনিক মৃত্যুর সংখ্যা এখন প্রায় ১ হাজার এবং সংক্রমণও কোন কোন দিন ৩০ হাজার ছাড়িয়ে যাচ্ছে।
প্রাদেশিক সরকারগুলো মধ্য-মার্চে সাও পাওলো’সহ অন্যান্য বড় শহরগুলোতে বাড়িতে থাকার পদক্ষেপ জারি করে। তবে অনেক শহরই অর্থনীতি পুনরায় খুলে দেয়ার চাপের কাছে নতি স্বীকার করে চলতি মাসের শুরু থেকে বিধিনিষেধ শিথিল করে নিয়েছে।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 