রবিবার, ১৪ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত
যুক্তরাষ্ট্রে আবারও পুলিশের গুলিতে কৃষ্ণাঙ্গ নিহত
বিবিসি২৪নিউজ,খান শওকত,যুক্তরাষ্ট্র থেকে : যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলীয় আটলান্টা শহরে, পুলিশের গুলিতে একজন কৃষ্ণাঙ্গ ব্যক্তি নিহত হয়েছেন। সমগ্র যুক্তরাষ্ট্র জুড়ে পুলিশের নিষ্ঠুরতা এবং বর্ণবাদী বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ অব্যাহত থাকার মাঝে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে।
গত শুক্রবার, মদ পান করে গাড়ি চালনার সন্দেহে ২৭ বছর বয়সী এক ব্যক্তি পুলিশের গ্রেফতার করার পদক্ষেপে বাধা প্রদান করায় এই ঘটনা ঘটে।
উক্ত ব্যক্তি, পুলিশের টেইসার অস্ত্র ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়া আরম্ভ করায় একজন পুলিশ সদস্য গুলি বর্ষণ করলে লোকটি নিহত হন।
প্রাণঘাতী এই গুলি বর্ষণের ভিডিওচিত্র বারবার টেলিভিশনে সম্প্রচার করা হয়ে আসছে।
গতকাল আটলান্টার মেয়র, নগরের পুলিশ প্রধান পদত্যাগ করেছেন বলে জানান।
স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে, প্রতিবাদকারীদের বিরুদ্ধে অতিরিক্ত শক্তি ব্যবহারের জন্য আটলান্টা পুলিশের সমালোচনা করা হয়ে আসছে বলে উল্লেখ করা হয়। শুক্রবারের এই ঘটনার ফলে, আইন প্রয়োগের বিষয় আরও পর্যালোচনা ত্বরান্বিত হওয়ার পাশাপাশি পুলিশের সংস্কারের আহ্বান আরও জোরদার হতে পারে।পুলিশের হেফাজতে কৃষ্ণাঙ্গ ব্যক্তি জর্জ ফ্লয়েডের মৃত্যুর পর তৃতীয় সপ্তাহান্তেও, নিউইয়র্ক ও লস এঞ্জেলেস’সহ যুক্তরাষ্ট্রের অন্যান্য শহরেও বিভিন্ন জাতিগোষ্ঠীর লোকজন সড়কে অবস্থান গ্রহণ করেন।




নরকে স্বাগতম’, ইরানের মাটিতে মার্কিন সেনাদের প্রবেশের আহবান : তেহরানের
যুদ্ধ বন্ধে ইরানের নতুন শর্ত, আয় হবে লক্ষ্য কোটি ডলার
গ্রিস উপকূলে ২২ জনের মৃত্যু, ২১ বাংলাদেশি উদ্ধার
জাতিসংঘে স্বাধীনতা দিবস পালিত: পররাষ্ট্রমন্ত্রী
ইরান যুদ্ধে হুতিদের অংশগ্রহণে বিপাকে ইসরায়েল
ইরানকে সহায়তা দিচ্ছে রাশিয়া: জার্মানি
মার্কিন ঘাঁটি এলাকায় থেকে লোকজনকে দ্রুত সরতে বলল বিপ্লবী গার্ড, যুদ্ধের মধ্যেই ১৪ কোটি ডলারের তেল বিক্রি করছে ইরান
আলোচনার কথা বললেও মধ্যপ্রাচ্যে আরও ১০ হাজার সেনা পাঠানোর কথা ভাবছেন ট্রাম্প
সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ভয়াবহ হামলা
ইসরায়েলকে কঠোর হুঁশিয়ারি এরদোয়ানের 