শিরোনাম:
●   ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ●   স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের ●   ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ●   মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি ●   ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ●   ৩৭৮১৪ পরিবারকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে টাকা দেওয়া হয়েছে: প্রধানমন্ত্রী ●   বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস ●   নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন ●   ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ●   ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি: প্রধানমন্ত্রীর কার্যালয়
ঢাকা, রবিবার, ৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩

BBC24 News
সোমবার, ১৫ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ভারতীয় দুই কূটনৈতিক নিখোঁজ !
প্রথম পাতা » আর্ন্তজাতিক | এশিয়া-মধ্যপ্রাচ্য | শিরোনাম | সাবলিড » পাকিস্তানে ভারতীয় দুই কূটনৈতিক নিখোঁজ !
১৫৫৪ বার পঠিত
সোমবার, ১৫ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাকিস্তানে ভারতীয় দুই কূটনৈতিক নিখোঁজ !

---বিবিসি২৪নিউজ,অমিত ঘোষ, দিল্লি থেকে :সংবাদ সংস্থা এএনআই দূতাবাসের একটি সূত্রকে উদ্ধৃত করে জানিয়েছে, ইসলামাবাদে ভারতীয় দূতাবাসে নিযুক্ত দুজন কর্মকর্তা আচমকা নিখোঁজ হয়ে গেছেন। ওই দুজন কর্মকর্তাকে আজ সকাল আটটার পর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

ভারতীয় দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি তথা মুখপাত্র অখিলেশ সিং এএনআই-কে জানিয়েছেন, ওই দুজন কর্মকর্তা তখন ‘অফিশিয়াল ডিউটি’তে ছিলেন।

কিন্তু স্থানীয় সময় সকাল আটটার পর থেকে তাদের মোবাইলেও আর যোগাযোগ করা যাচ্ছে না, তাদের কোনও খবরও পাওয়া যাচ্ছে না।

ভারত ইতোমধ্যেই পাকিস্তান সরকারের কাছে এ ব্যাপারে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে। গত মাসের শেষ দিকে দিল্লির পাকিস্তান হাই কমিশনের ভিসা সেকশনে কর্মরত দুজন অফিসারকে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করেছিল ভারত।

আবিদ হুসেইন ও মহম্মদ তাহির নামে ওই দুজন কর্মকর্তাকে চব্বিশ ঘন্টার মধ্যে ভারত ছাড়তে নির্দেশ দেওয়া হয়। অতীতে দেখা গেছে, যখনই ভারত বা পাকিস্তান একে অন্যের দূতাবাসের কোনও কর্মী বা কর্মকর্তাকে গুপ্তচরবৃত্তির দায়ে বহিষ্কার করেছে – প্রায় সঙ্গে সঙ্গেই অন্য দেশও সমসংখ্যক কর্মী বা কর্মকর্তাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে।

তবে আবিদ হুসেইন ও মহম্মদ তাহির পাকিস্তানে ফিরে যাওয়ার পর প্রায় দুসপ্তাহ কেটে গলেও পাকিস্তানের দিক থেকে এখনও কোনও পাল্টা ব্যবস্থা নেওয়া হয়নি।

কিন্ত এর মধ্যেই আজ (সোমবার) এই দুজন ভারতীয় কর্মকর্তার নিখোঁজ হওয়ার ঘটনা ঘটল।

তবে সম্প্রতি পাকিস্তানের ভারতীয় মিশনগুলোতে কর্মরত অফিসার ও কর্মীদের ওপর গোপন নজরদারি চালানোর ঘটনা অনেক বেড়ে গেছে বলে ভারত অভিযোগ করছে।

ইসলামাবাদ দূতাবাসে ভারতের শার্জ দ্য-ফেয়ার গৌরব আহলুওয়ালিয়ার গাড়িকেও দিনকয়েক আগেই একজন মোটরবাইক আরোহী অনুসরণ করছিল বলেও ভারতের নোটে বলা হয়েছে।

শুধু মার্চ মাসেই ভারতীয় কর্মকর্তাদের পিছু নেওয়ার বা তাদের ওপর নজরদারি চালানোর ১৩টি ঘটনা ঘটেছে।



এ পাতার আরও খবর

ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব ইরান যুদ্ধ ঘিরে পরিস্থিতি আরও খারাপ হচ্ছে: জাতিসংঘ মহাসচিব
স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস ইরানকে আলোচনার টেবিলে আসতেই হবে : ম্যার্ৎস
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প ইরানে আর হামলা নয়, দীর্ঘমেয়াদী নৌ-অবরোধের প্রস্তুতি নিচ্ছেন ট্রাম্প
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ

আর্কাইভ

স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প