কানাডা গেলেন হানিফ
বিবিসি২৪নিউজ,নিজস্ব প্রতিবেদক,ঢাকা: আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ গতকাল শুক্রবার ভোররাত চারটার দিকে কানাডার উদ্দেশে রওনা হন।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা হানিফ কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে দোহা গেছেন। ট্রানজিট যাত্রী হিসেবে কানাডা যাওয়ার কথা তাঁর।
মাহবুব উল আলম হানিফের ব্যক্তিগত সহকারী (পিএস) তারিকুল ইসলাম টুটুল জানান, কানাডায় স্থায়ীভাবে বসবাস করেন মাহবুবুল আলম হানিফের স্ত্রী ও দুই ছেলে। সেখানে তাঁর আরও আত্মীয়স্বজন রয়েছেন। তাঁদের সঙ্গে দেখা করতে তিনি কানাডায় গেছেন।
বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড ও করোনা পরিস্থিতির কারণে পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারছিলেন না হানিফ। খুব শিগগির তিনি দেশে ফিরে আসবেন বলে জানান তাঁর ব্যক্তিগত কর্মকর্তা। তবে কবে ফিরবেন, এ ব্যাপারে নিশ্চিত কিছু জানা যায়নি।





স্পেন ও ইটালি থেকে মার্কিন সেনা প্রত্যাহারের হুমকি ট্রাম্পের
মার্কিন বোয়িংয়ের সাথে বাংলাদেশ বিমানের ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ২৫০০ কোটি ডলার: পেন্টাগন
বাংলাদেশের বিভিন্ন জেলায় বন্যার পূর্বাভাস
নতুন পদ্ধতিতে জেট ফুয়েল তৈরি করছে চীন
ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তা করবে রাশিয়া- পুতিন
নারীদের ‘এলপিজি কার্ড’ দেবে সরকার: প্রধানমন্ত্রী
মার্কিন নিষেধাজ্ঞা ‘অবৈধ’ আখ্যা দিয়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি চীনের
হরমুজে জাহাজ চলাচল নিয়ে ট্রাম্পের সঙ্গে ব্রিটিশ প্রধানমন্ত্রীর ফোনালাপ
আমাকে হত্যা করতে এসেছিল, কল্পনাও করতে পারি না: ট্রাম্প 