শিরোনাম:
●   কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য ●   জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া ●   ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ●   ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ●   যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস ●   ৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ●   যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা ●   বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ ●   বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ ●   সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

BBC24 News
রবিবার, ২১ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » লন্ডনের একটি পার্কে সন্ত্রাসী হামলায় নিহত ৩
প্রথম পাতা » আর্ন্তজাতিক | ইউরোপ | শিরোনাম | সাবলিড » লন্ডনের একটি পার্কে সন্ত্রাসী হামলায় নিহত ৩
১৭৯২ বার পঠিত
রবিবার, ২১ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লন্ডনের একটি পার্কে সন্ত্রাসী হামলায় নিহত ৩

---বিবিসি২৪নিউজ,রুপা শামিমা,লন্ডন থেকে : করোনাভাইরাস মহামারি ঠেকাতে জারি করা লকডাউন তুলে নেওয়ার কয়েকদিনের মধ্যেই লন্ডনের পশ্চিমে রেডিং শহরে কয়েকজন ব্যক্তির ওপর ছুরি দিয়ে আক্রমণের ঘটনাকে তারা এখন সন্ত্রাসী হামলা বলে বিবেচনা করছে ব্রিটেনে পুলিশ।

শনিবার সন্ধ্যায় শহরের একটি পার্কে এক ব্যক্তি ছুরি দিয়ে নির্বিচারে হামলা চালালে তিনজন নিহত এবং আরো অন্তত তিনজন গুরুতর আহত হয়। পুলিশ ২৫ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে।

কী হয়েছে?

শনিবার সন্ধ্যা সাতটার দিকে পুলিশের কাছে একটি টেলিফোন কল আসে। তাদেরকে বলা হয় যে শহরের কেন্দ্রে ফরবারি পার্কে বেশ কয়েকজন ব্যক্তি ছুরিকাহত হয়েছেন।

সাথে সাথেই পুলিশ ছুটে যায় সেখানে। ঘটনাস্থলে পাঠানো হয় পাঁচটি অ্যাম্বুলেন্স ও একটি হেলিকপ্টার।
প্রাথমিক খবরে বলা হয় তিন ব্যক্তি হামলায় গুরুতর আহত হয়েছেন। তাদের দুজনকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আহতদের হাসপাতালে পাঠানোর জন্য ফরবারি পার্কের কাছেই আরেকটি পার্কে দুটো এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়।

কিন্তু শেষ পর্যন্ত তিন ব্যক্তি নিহত হয়েছেন বলে পুলিশ নিশ্চিত করেছে। আহত হয়েছেন কমপক্ষে আরো তিনজন। তাদের অবস্থাও গুরুতর।

---লরেন্স ওয়ার্ট নামের একজন প্রত্যক্ষদর্শী, যিনি ঘটনাস্থল থেকে মাত্র ১০ মিটার দূরে ছিলেন, তিনি বিবিসিকে বলেছেন হামলার সময় পার্কে প্রচুর লোক ছিল।

“অনেক মানুষ পার্কে বসে পান করছিল। একজন এসে জোরে চিৎকার করতে করতে একদল লোককে ছুরি মারতে চেষ্টা করে।”

“তিনজনকে ছুরি মারে এবং তারপর ঘুরে আমার দিকে আসতে থাকে। তখন আমরা দৌড়াতে শুরু করি। যখন সে বুঝতে পারে যে আমাদের ধরতে পারবে না, তখন সে বসে থাকা আরো কিছু লোকের ওপর হামলা চালায়। এর পর সে পার্ক থেকে দৌড়ে পালিয়ে যায়।”

কে এই সন্দেহভাজন হামলাকারী: শনিবার মধ্যরাতের দিকে এক দল সশস্ত্র পুলিশকে স্থানীয় ফ্ল্যাটের একটি ব্লকে ঢুকতে দেখা যায়। ওই ভবনে বসবাসকারী পরিবারগুলোকে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়।



এ পাতার আরও খবর

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’ বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ? যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান? সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা

আর্কাইভ

কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
৭ নভেম্বরের ঐক্যবদ্ধ বিপ্লবের চেতনায় ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
বাংলাদেশে দ্রব্যমূল্যের চাপে দিশাহারা সাধারণ মানুষ
সাংবাদিক হত্যার অধিকাংশর ঘটনায় বিচার হয়নি: ইউনেস্কো
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশ, পাসের হার ৫২.১২ শতাংশ
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?