সোমবার, ২২ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » নিষেধাজ্ঞা সত্ত্বেও সৌদির কাছে অস্ত্র বিক্রি করছে ব্রিটেন
নিষেধাজ্ঞা সত্ত্বেও সৌদির কাছে অস্ত্র বিক্রি করছে ব্রিটেন
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ আদালতে অস্ত্র বিক্রি নিষিদ্ধ রায় দেয়ার পরেও রিয়াদের কাছে অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে ব্রিটেন। এ অস্ত্র সৌদি আরব দারিদ্র্যপীড়িত ইয়েমেনের বেসামরিক জনগণের বিরুদ্ধে ব্যবহার করবে -এমন তথ্র নিশ্চিত হওয়ার পর ব্রিটিশ আদালত সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করেছে।
ব্রিটেনের প্রভাবশালী দৈনিক গার্ডিয়ান পত্রিকা গতকাল (রোববার) এক প্রতিবেদনে জানিয়েছে, দেশটির আপিল আদালত গত বছর ঘোষণা করেছিল যে, সৌদি আরবের কাছে ব্রিটিশ অস্ত্র বিক্রি করা বেআইনি। পাশাপাশি মানবাধিকার আইন ভঙ্গ করে সৌদি আরব ইয়েমেনে বিমান হামলা চালিয়ে যেসব বেসামরিক নাগরিক হত্যা করছে তার জন্য মন্ত্রীদের অভিযুক্ত করেছে ওই আদালত। সে সময় ব্রিটিশ আদালত দেশটির সরকারকে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য কোনো নতুন লাইসেন্স ইস্যু না করার নির্দেশনা দিয়েছিল। তা সত্ত্বেও সৌদি আরবে অস্ত্র রপ্তানি অব্যাহত রয়েছে।
এর অংশ হিসেবে সৌদি আরবের কাছে জঙ্গিবিমানের নানা উপকরণ এবং বিমান রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় সরঞ্জাম সরবরাহ করছে লন্ডন। ব্রিটেনের সবচেয়ে বড় অস্ত্র রফতানিকারক কোম্পানি ‘বিএই সিস্টেমস’ ২০১৯ সালের রিপোর্টে সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করার বিষয়টি নিশ্চিত করেছে।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 