মঙ্গলবার, ২৩ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » সৌদি প্রতিরক্ষা ও কিং সালমান বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা
সৌদি প্রতিরক্ষা ও কিং সালমান বিমান ঘাঁটিতে ইয়েমেনের হামলা
বিবিসি২৪নিউজ,রুহুল আমিন,সৌদি প্রতিনিধি : সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়, গোয়েন্দা সংস্থার সদর দপ্তর ও কিং সালমান বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইয়েমেনের জনপ্রিয় হুথি আনসানরুল্লাহ আন্দোলন সমর্থিত সেনাবাহিনী। দারিদ্রপীড়িত ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন আরব জোট যে বর্বর ও রক্তক্ষয়ী আগ্রাসন চালিয়ে আসছে তার জবাবে এই হামলা চালালো ইয়েমেনের সেনাবাহিনী।
আজ (মঙ্গলবার) ইয়েমেনি সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি জানান, সৌদি আরবের গভীরে হামলার জন্য তারা ব্যালিস্টিক ও পাখাযুক্ত ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করেছেন। জেনারেল সারিয়ি জানান, রাজধানী রিয়াদের আরো কিছু সামরিক ঘাঁটি ও দক্ষিণাঞ্চলীয় নাজরান এবং জিজান প্রদেশের অনেকগুলো অবস্থানে হামলা চালানো হয়েছে।
হুথি সমর্থিত সেনারা সৌদি আরবের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে
জেনারেল সারিয়ি জোর দিয়ে বলেন, ইয়েমেনের ওপর সৌদি আরব যে বর্বর আগ্রাসন চালাচ্ছে এবং অন্যায় অবরোধ দিয়ে রেখেছে তার জবাবে আজকের হামলা চালানো হয়। সৌদি আরবের আগ্রাসন বন্ধ এবং অবরোধ অবসান না হওয়া পর্যন্ত এমন হামলা আরো হবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।




বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস 