বৃহস্পতিবার, ২৫ জুন ২০২০
প্রথম পাতা » পরিবেশ ও জলবায়ু | শিরোনাম | সাবলিড » যে গ্রামের বাসিন্দারা জন্মের এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান !
যে গ্রামের বাসিন্দারা জন্মের এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান !
বিবিসি২৪নিউজ,অনলাইন ডেস্ক: যে গ্রামের বাসিন্দারা রহস্যজনকভাবে অন্ধ হয়ে যান ! এই গ্রামের সকলেই দৃষ্টিহীন। তবে তারা কেউই জন্মান্ধ নন। অর্থাৎ আর পাঁচটা মানুষের মতোই স্বাভাবিক দৃষ্টিশক্তি নিয়ে জন্মালেও এক সপ্তাহের মধ্যেই অন্ধ হয়ে যান এই গ্রামের সকলেই!শুধু মানুষই নয়, এই নিয়ম থেকে বাদ পড়ে না গ্রামের গৃহপালিত পশুরাও। জন্মের কিছুদিনের মধ্যে রহস্যজনকভাবেই দৃষ্টিশক্তি হারায় তারাও!
অবিশ্বাস্য হলেও এমনই অদ্ভুৎ ঘটনা ঘটে মেক্সিকোর টিলটেপেক নামের একটি ছোট্ট গ্রামে। এই গ্রামে সাকুল্যে ৭০টি কুঁড়েঘরে বসবাস করেন জাপোটেক নামের এক উপজাতী গোষ্ঠীর শ’তিনেক মানুষ। এই গ্রামের সকলেরই রহস্যজনকভাবে অন্ধ হয়ে যাওয়ার খবরে নড়েচড়ে বসেছে মেক্সিকোর প্রশাসন।
টিলটেপেক গ্রামের সকলের এভাবে হঠাৎ অন্ধ হয়ে যাওয়ার কারণ অনুসন্ধানে গবেষণাও শুরু করেছেন সে দেশের বিজ্ঞানীরা। গবেষণায় বিজ্ঞানীদের প্রাথমিক অনুমান, ঘন জঙ্গলে ঘেরা এই গ্রামে ‘ব্ল্যাক ফ্লাই’ নামের এক বিষাক্ত প্রজাতির মাছির আনাগোণা রয়েছে। আর সেই মাছির কামড়ে শৈশবেই দৃষ্টিশক্তি হারায় এই গ্রামের সকলে।
বিজ্ঞানীদের অনুমান, টিলটেপেক গ্রাম সংলগ্ন জঙ্গলেই বাস এই বিষাক্ত ‘ব্ল্যাক ফ্লাই’-এর। তাই প্রশাসনও এখন ওই এলাকাটিকে ‘ব্ল্যাক ফ্লাই’ মুক্ত করার পরিকল্পনা শুরু করে দিয়েছে। প্রয়োজনে হয়তো অন্যত্র সরিয়েও নিয়ে যাওয়া হতে পারে এই গ্রামের বাসিন্দাদের।




ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুদ্ধবিরতির পরও গাজায় গণহত্যা চালিয়ে গেছে ইসরায়েল: জাতিসংঘ
যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ অবসানে নতুন বার্তা মোজতবা খামেনির
ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর
কমনওয়েলথ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে থাকবে: হুমায়ুন কবির
প্রধানমন্ত্রীর সফরকালে টোকিওতে থাকবেন না রাষ্ট্রদূত, সমন্বয়ে থাকবে সচিব
বাংলাদেশের এক কোটি মানুষ দারিদ্র্যসীমার নিচে নেমে গেছে: প্রধানমন্ত্রীর উপদেষ্টা
সমাজের নিকৃষ্ট লোকেরা এমপি-মন্ত্রী হন: স্পিকার 