শিরোনাম:
●   বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট ●   পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস ●   আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের ●   নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ ●   রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের ●   জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী ●   জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক ●   রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ ●   জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস ●   জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
ঢাকা, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩

BBC24 News
শুক্রবার, ২৬ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকায় বাস্তবের চেয়ে ১০ গুণ বেশি করোনা রোগী : সিডিসি
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » আমেরিকায় বাস্তবের চেয়ে ১০ গুণ বেশি করোনা রোগী : সিডিসি
১৬৬৭ বার পঠিত
শুক্রবার, ২৬ জুন ২০২০
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আমেরিকায় বাস্তবের চেয়ে ১০ গুণ বেশি করোনা রোগী : সিডিসি

---বিবিসি২৪নিউজ,খান শওকত,আমেরিকায় থেকে : সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) জানিয়েছে, আমেরিকায় সরকারি হিসাবে যে পরিমাণ মানুষ করোনাভাইরাস কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন, বাস্তবে তারচেয়ে ১০ গুণ বেশি আক্রান্ত হতে পারে।

সিডিসির পরিচালক ড. রবার্ট রেডফিল্ড শুক্রবার এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, “এই মুহূর্তে আমাদের অনুমান, একজন রোগী শনাক্ত হয়ে থাকলে আক্রান্তের প্রকৃত সংখ্যা আসলে ১০ জন।” এ হিসাবে যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের প্রকৃত সংখ্যা ইতোমধ্যে দুই কোটি ৪০ লাখ ছাড়িয়ে গেছে বলে মনে করছেন দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা।

ড. রবার্ট রেডফিল্ড বলেন, যাদের করোনার লক্ষণ আছে তাদের পরীক্ষায় বিধিনিষেধ আছে। আবার যাদের লক্ষণ দেখা দেয়নি তাদের তো পরীক্ষাই করা হচ্ছে না। এ কারণেই প্রকৃত আক্রান্তের সংখ্যা নিশ্চিত হওয়া যাচ্ছে না।

এ মার্কিন ভাইরোলজিস্ট বলেন, “মার্চ, এপ্রিল ও মে মাসে আমরা যে পদ্ধতিতে রোগ শনাক্তের চেষ্টা করেছি, তাতে সম্ভবত মাত্র ১০ শতাংশ রোগীকে চিহ্নিত করতে পেরেছি আমরা।”

তিনি আরো বলেন, জনগণের শতকরা ৫ থেকে ৮ ভাগের ক্ষেত্রে এই ভাইরাস দৃশ্যমান হয়েছে। তাই তিনি সামাজিক দূরত্ব রক্ষা, মুখে মাস্ক ব্যবহার এবং হাত ধোয়ার জন্য মার্কিনিদের প্রতি আহ্বান জানিয়েছেন।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে বলা হয়েছে, আমেরিকায় ইতোমধ্যে ২৪ লাখ ২২ হাজার ৩১০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। দেশটিতে মারা গেছেন এক লাখ ২৪ হাজার ৪১৬ জন।

এদিকে, ইউনিভার্সিটি অব ওয়াশিংটন পূর্বাভাস দিয়েছে যে, অক্টোবর নাগাদ যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে মারা যেতে পারেন এক লাখ ৮০ হাজার মানুষ। তবে মার্কিনিদের যদি শতকরা ৯৫ ভাগ মাস্ক পরেন তাহলে এই সংখ্যা কমে এক লাখ ৪৬ হাজার হতে পারে।

এদিকে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, ইউরোপে গত কয়েক মাসের মধ্যে এই প্রথমবারের মতো কোভিড-১৯ আক্রান্তের সাপ্তাহিক সংখ্যা বেড়ে গেছে।

বিশ্বস্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক ড. হ্যান্স হেনরি ক্লুগে বলছেন, ইউরোপের ১১টি দেশে সংক্রমণ এমনভাবে বেড়ে গেছে যে ‌‘অত্যন্ত উল্লেখযোগ্যভাবে’ রোগের পুনরুত্থান দেখা যাচ্ছে। দেশগুলো হচ্ছে- সুইডেন, ইউক্রেন, আলবেনিয়া, আরমেনিয়া, আজারবাইজান, বসনিয়া-হারজেগোভিনা, কাজাখস্তান, কসোভো, কিরগিজস্তান, নর্থ ম্যাসিডোনিয়া ও মলদোভা।



এ পাতার আরও খবর

বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট বিশ্বকে যুদ্ধ থেকে ‘মুক্ত’ করার দায়িত্ব পালনে জাতিসংঘ ব্যর্থ: ব্রাজিলের প্রেসিডেন্ট
পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস পরাশক্তিগুলোর অনুধাবন করা উচিত, ক্ষমতা অসীম নয়, বিদায়ী ভাষনে: গুতেরেস
আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের আইসিসির সব সদস্যকে পদত্যাগের আহ্বান ট্রাম্পের
নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’ নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস

আর্কাইভ

নিউইয়র্ক মেয়রের বাসভবনে ট্রাম্প, মামদানির প্রশংসা করে বলেন ‘দারুণ মেয়র’
জার্মানির আঞ্চলিক নির্বাচনের মূল পাঁচটি গুরুত্বপূর্ণ দিক
রোহিঙ্গা ইস্যুতে বিশ্বনেতাদের সহযোগিতা চাইলেন: বাংলাদেশ
জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কার্যত অচল, বিশ্ব পরিস্থিতি আরো খারাপ হচ্ছে: গুতেরেস
জাতিসংঘে বক্তব্য রাখলেন ড. ইউনূস
সব প্রস্তুতি নিয়েও —শেষ মুহূর্তে হুতিদের ওপর হামলা বন্ধ করলেন ট্রাম্প
ইরানের সব এয়ারলাইনসের ওপর মার্কিন নিষেধাজ্ঞা
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ৬জি জোটে যোগ দিল ভারত
বাংলাদেশ–ভারতের মধ্যে মৈত্রী–বন্ধন–মিতালী এক্সপ্রেস আবার চালুর উদ্যোগ
ভিজিটর ভিসায় যুক্তরাষ্ট্রে গিয়ে সন্তান জন্ম দেওয়াসহ আরও কী কী করা যাবে না