শনিবার, ২৭ জুন ২০২০
প্রথম পাতা » আর্ন্তজাতিক | শিরোনাম | সাবলিড » রাশিয়ার জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত
রাশিয়ার জঙ্গিবিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা কিনবে ভারত
বিবিসি২৪নিউজ,আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার একটি দৈনিক খবর দিয়েছে, চীনের সঙ্গে সীমান্ত-উত্তেজনার মধ্যে ভারত সরকার মস্কোর কাছ থেকে ‘মিগ-২৯’ ও ‘সুখোই-৩০’ জঙ্গিবিমান কেনার চেষ্টা করছে । নয়াদিল্লি এ প্রচেষ্টা শুরু করেছে বলে জানিয়েছে মস্কো থেকে প্রকাশিত দৈনিক কমেরস্যান্ত।
রাশিয়ার একাধিক সামরিক সূত্রের বরাত দিয়ে দৈনিকটি জানিয়েছে, বেইজিং ও ইসলামাবাদের পক্ষ থেকে সৃষ্ট হুমকি মোকাবিলা করার লক্ষ্যে ভারত দ্রুততম সময়ের মধ্যে রুশ অস্ত্র হস্তগত করতে চায়।
দৈনিক কমেরস্যান্ত আরো লিখেছে, ভারত এর আগে রাশিয়ার কাছ থেকে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা এস-৪০০ কেনার যে চুক্তি করেছিল তারও দ্রুততম বাস্তবায়ন চায় নয়াদিল্লি। ওই চুক্তির ভিত্তিতে গত বছর ভারত রাশিয়াকে ৫০ কোটি ডলার পরিশোধও করেছিল।
রাশিয়ার সামরিক ও প্রযুক্তিগত সহযোগিতা বিষয়ক ফেডারেল সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েভ অবশ্য গত বছর বলেছিলেন, ভারত এস-৪০০’র প্রথম চালান ২০২১ সালে হাতে পাবে। কিন্তু রুশ দৈনিকটি লিখেছে, ভারত এখন চলতি বছরের শেষ নাগাদই এস-৪০০ পেতে চায়।




কানাডার নতুন অভিবাসন পরিকল্পনা ঘোষণা, প্রায় সাড়ে ১১ লাখ পিআর দেওয়ার লক্ষ্য
জাপান টোব্যাকোর সম্পদ নিয়ন্ত্রণে নিল রাশিয়া
ইরানের পারমাণবিক কর্মসূচির তথ্য দিলেই ২ কোটি ডলার দেবে যুক্তরাষ্ট্র
ক্ষমতাচ্যুত হওয়ার পর গৃহবন্দি প্যারাগুয়ের প্রেসিডেন্ট সান্তিয়াগো পেনা
যুক্তরাষ্ট্রে ভ্রমণের অযোগ্য হতে পারেন যে কারণে: দূতাবাস
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন: রিপাবলিকানদের হটিয়ে সিনেটের নিয়ন্ত্রণ নিল ডেমোক্র্যাটরা
বাংলাদেশের শ্রমিক আন্দোলনের দিকে কেন- নজর রাখছে ভারত’
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন কেন এত গুরুত্বপূর্ণ?
সৌদি আরবের যুদ্ধে- হুথিদের বিরুদ্ধে কি সরাসরি জড়াবে পাকিস্তান?
স্পেনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা 